Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

দেশে ৩০ বছর ধরে নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীরা নিরাপদ নয়: রব

নিউজডেস্ক October 8, 2022

আলো ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ১৯৯১ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে দেশে প্রধানমন্ত্রী নারী। তবুও নারীরা কোথাও নিরাপদ নয়। তিনি বলেন, দেশে এখনো নারী প্রধানমন্ত্রী দায়িত্বে। অথচ কয়েকদিন আগে ইডেন কলেজে যে ঘটনা ঘটলো, তা দেখে নারীদের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার মহড়া মনে হলো। আধুনিক বিশ্বে এমন ঘটনা কল্পনারও অযোগ্য। এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেলেও সরকার নূন্যতম পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তাও অনুভব করেনি।

গতকাল শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুর রব বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, বাংলাদেশে প্রধানমন্ত্রী পদ নারীদের জন্য সংরক্ষিত। তারপরও রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রসহ নারীরা সবক্ষেত্রেই বৈষম্যের শিকার। নারীর নাগরিক অধিকার ও আইনি সমতা আজও নিশ্চিত হয়নি। তিনি বলেন, পরিবার ও সমাজে শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করার সংস্কৃতিও বিকশিত হয়নি। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে সিডও একমাত্র আন্তর্জাতিক চুক্তি বা সনদ।

কিন্তু তার অধিকাংশই বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে না। জেএসডি সভাপতি বলেন, এ বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা পরিবর্তন, সংবিধান সংস্কার, বিদ্যমান স্বৈরাচারের পতন এবং রাষ্ট্র রূপান্তরের লক্ষ্যে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে দেশের নারীসমাজকে অংশ নিতে হবে। সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আ স ম রবের উত্তরার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারী জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, ফারজানা দিবা, সুরাইয়া তাবাসসুম, তাসলিমা আক্তার, ফারিয়া আলম ঊষা, ইয়াসমিন দিলশাদ, মাহমুদা চৌধুরী শাহিন, সাফিকা আফরোজা তালুকদার, রেহানা সুলতানা, কৃপা ভূইয়া ও শারমিন সুলতানা প্রিয়াঙ্কা প্রমুখ।

Continue Reading

Previous: নীলফামারীতে ধর্ষণ মামলায় এসআই কারাগারে
Next: করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৯১

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.