আলো ডেস্ক: নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) নেত্রী আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল শুক্রবার এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বর্বর হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা। সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টির নেত্রী আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।
