Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

সমাবেশে আসতে বাধা দেয়, বাড়ি বাড়ি তল্লাশি করে পুলিশ: আমির খসরু

নিউজডেস্ক October 14, 2022

আলো ডেস্ক: চট্টগ্রামে সমাবেশ ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি এবং সমাবেশস্থলে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গত বুধবার আওয়ামী সন্ত্রাসী বাহিনী নগরের বিভিন্ন প্রবেশদ্বারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। অনেক জায়গায় গাড়ি বন্ধ করে দেওয়া হয়।

শুধু তাই নয়, আগের দিন রাতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে। এছাড়াও অনেক নেতা-কর্মীর অফিস ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। সমাবেশ বাধাগ্রস্ত করতে যা যা করার সবই করেছে তারা। তারপরও সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। এতেই বুঝা যায়, জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারে না। তিনি বলেন, পুলিশ নাকি বিএনপির নেতা-কর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন। কর্মীদের সহিংস আন্দোলনে না যাওয়ার অনুরোধ জানিয়ে আমির খসরু বলেন, আমরা কোনো সময় সহিংস রাজনীতিতে যাবো না।

এ ফাঁদে পা দেওয়া যাবে না। তারা দেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাচ্ছে, আমরা দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আমরা গণতন্ত্রের দিকে থাকবো। জয় হবে গণতন্ত্রের। বিএনপির সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদেরের দেওয়া স্লোগানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হুম্মাম কাদেরের নিজস্ব ও একান্ত বক্তব্য। এটা বিএনপির রাজনীতির অংশ নয়। হুম্মাম কাদেরের বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার এত বেড়েছে যে, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠায় বাধা পেরিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সত্যিকার অর্থে এটি প্রেরণাদায়ক। এই শৃঙ্খল ভাঙতে গিয়ে অনেক নেতাকর্মী আহত, পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে জীবন বিপন্ন করে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন।

সমাবেশকে কেন্দ্র করে ৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন প্রমুখ।

Continue Reading

Previous: নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত: আলাল
Next: পোশাক কারখানায় মায়েদের সহায়তায় কাজ করবে ইউনিসেফ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.