আলো ডেস্ক: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার হিসেবে স্বর্ণপদক পেয়েছেন রাজশাহী পবা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। পরিবেশ বান্ধব প্রযুক্তি/উদ্ভাবন/ব্যবহার ক্যাটাগরীতে তিনি এ পুরস্কার অর্জন করেন।
দেশের কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের জন্য মোট ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন।
গত বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এর হাতে থেকে তিনি পুরস্কার গ্রহন করেন।
