আলো ডেস্ক: তিন বছরের সাজা এড়াতে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়া টাঙ্গাইলের বাসাইল উপজেলা দুলাল মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়া ভাড়া বাসা থেকে ২১ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলাপাড়ার আবদুল হালিম মিয়ার ছেলে।
বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০০১ সালে সিআর মামলা হয়। পরে দুলাল মিয়া নাম পরির্বতন করে সিঙ্গাপুরে চলে যান। ওই মামলায় তার তিন বছরের সাজা হয়। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।
