Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

পুলিশ কর্মকর্তাদের সিল নকল করে প্রতারণা, গ্রেপ্তার ২

নিউজডেস্ক October 16, 2022

আলো ডেস্ক: রাজধানীর পল্টন থেকে পুলিশ কর্মকর্তাদের ১২৭টি ভুয়া সিলমোহর ও ৯৩টি পাসপোর্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। রোববার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. নাঈম ইসলাম ও মো. বেলাল হোসেন। এ সময় তাদের কাছে বিভিন্ন জেলার ১০টি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পদবি সম্বলিত সিল, বিভিন্ন থানার ওসিদের নাম ও বিপি নম্বর সম্বলিত ৬২টি সিল, বিভিন্ন থানার ব্যবহৃত গোল সিল ৫৫টিসহ মোট ১২৭টি ভুয়া সিল ও ৯৩টি পাসপোর্ট জব্দ করা হয়। এডিসি আনিচ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্টনের ভিআইপি টাওয়ারের সপ্তম তলায় ফ্লাইলিংক ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে অফিস ভাড়া নেওয়া হয়েছে।

কিন্তু সেখানে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারের নাম সম্বলিত ভুয়া সিল প্রস্তুত করে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট তাদের কাছে জমা রেখে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ১২৭টি ভুয়া সিলমোহর ও ৯৩টি পাসপোর্টসহ নাঈম ও বেলালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেপ্তার নাঈম দীর্ঘদিন ধরে অফিসটি ভাড়া নিয়ে অবৈধভাবে ফ্লাইলিংক ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে প্রতিষ্ঠান খুলে সরকারি কর্মকর্তাদের নাম, পদবি, ভুয়া সিল ও সই ব্যবহার করে থাকেন। অন্যের পাসপোর্ট অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে নিজের কাছে রাখেন তিনি।

এ ছাড়া প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে নাঈম। তিনি আরও বলেন, বেলালকে অফিস সহায়ক রেখে জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে নাঈম। গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।

Continue Reading

Previous: রাত থেকে কর্মীরা সমাবেশ স্থলে কেন: স্বরাষ্ট্রমন্ত্রীর
Next: তাপমাত্রা কমে শীতের আমেজ শুরু হওয়ার পূর্বাভাস

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.