Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

৩৯ পণ্যের মূল্য নির্ধারণ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক October 18, 2022

সম্পাদকীয়: বেশ কিছুদিন ধরে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এই পরিস্থিতিতেও অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়ে বাজার আরও অস্থির করে তুলছে। এখন অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্যের মূল্য কারসাজি করে বাড়ানো অনেকটা যেন নিয়মে পরিণত হয়েছে। ক্রেতাকে স্বস্তি দিতে ৩৯টি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। তবে দাম নির্ধারণ শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ; বাজারে সেই দাম বরাবরই উপেক্ষিত।

বস্তুত মূল্য কার্যকর করতেও নেই কোনো জোরালো পদক্ষেপ। দাম যে নির্ধারণ করা হয়েছে, তা জানে না অনেক ভোক্তা। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনি ও ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হলেও তা অকার্যকর। বাজারসংশ্লিষ্টদের অভিমত, যেসব সংস্থা, অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পণ্যের দাম নির্ধারণ করা হয়, তা কার্যকরের কৌশল তাদেরই বের করতে হবে। তা না হলে ভোক্তারা এসব উদ্যোগের কোনো সুফলই পাবে না। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক প্রতিকেজি মোটা চালের যৌক্তিক দাম ৪৫-৪৭ টাকা নির্ধারণ করা হলেও গত শুক্রবার খুচরা বাজারে তা বিক্রি হয়েছে ৫২-৫৫ টাকায়।

প্রতিকেজি ভালো মানের মসুর ডালের দাম ১৩২ টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হয়েছে ১৩৫-১৪০ টাকায়। এখন খোলা সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল, পাম তেল, ছোলা, আদাসহ প্রতিটি পণ্যই কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বস্তুত বাজারে প্রায় সব পণ্যই যৌক্তিক দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো নিত্যপণ্যের বাজার অস্থির করে তুললেও বাজার তদারকি সংস্থাগুলোর তৎপরতা একেবারেই দৃশ্যমান নয়। অভিযোগ রয়েছে, বাজার পর্যবেক্ষণে জড়িত অসাধু কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশের কারণেই অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যায়।

প্রশ্ন হলো, এসব ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নীরব কেন? অসহায় ক্রেতারা এখন অনেক জরুরি পণ্য না কিনেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় বিপাকে পড়েছে দরিদ্র মানুষ। কর্তৃপক্ষের পক্ষ থেকে যেসব স্বস্তিদায়ক তথ্য দেওয়া হয়, তা যাতে বাস্তবতার সঙ্গে মেলে, সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। সারা দেশে অসাধু ব্যবসায়ীদের এক অদৃশ্য অথচ শক্তিশালী চক্র গড়ে উঠেছে।

এ চক্রের শক্তির উৎস খুঁজে বের করে তা ভেঙে দিতে হবে। এজন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে ভোক্তাদের স্বার্থরক্ষায় গৃহীত পদক্ষেপগুলো কোনো সুফল বয়ে আনবে না। তাই শুধু মূল্য নির্ধারণ করে দিয়ে ক্ষ্যান্ত হলেই চলবে না, বরং নির্ধারিত মূল্য বাস্তবায়নেরও উদ্যোগ নিতে হবে।

Continue Reading

Previous: কুষ্টিয়ায় বাস উল্টে ২ তরুণী নিহত
Next: চট্টগ্রামে অপহৃতকে উদ্ধার, গ্রেপ্তার ৪

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.