ভ্রাম্যমান প্রতিনিধি
শিক্ষা নগরী রাজশাহী। এই রাজশাহী মহানগরীর ৪নং ওয়ার্ড এর অন্তর্গত বুলনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠান চলছিল গত সোমবার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য, রাজশাহী -২ ( রাজশাহী সদর আসন) আসনের এম পি ফজলে হোসেন বাদশা।
পুরাতন জীর্ণ অবস্থা থেকে নতুন ভবনে গিয়ে আগে থেকেই আনন্দে উদ্বেলিত ছিল এই বিদ্যালয়ের কোমলমতি শিশুরা। ইহার পর মঞ্চে থাকা এমপি ফজলে হোসেন বাদশার কাছে এই বিদ্যালয়ের শিশুদের দাবি, এই বিদ্যালয়ে ” শহীদ মিনার” নির্মাণের। শিশুদের এই দাবির তাৎক্ষনিক সাড়া দেন এম পি বাদশা। তিনি মঞ্চে বসেই শিশুদের এই দাবি মেনে নেন।
আগামী নভেম্বর মাসে এই কাজ শুরু হবে বলেও তিনি শিশুদের আশ্বাস দেন। ইহার আগে বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন করেন এই রাজশাহী সদর আসনের এম পি।
এই স্কুলের একটি শ্রেণীকক্ষে এই নতুন ভবন উদ্বোধনের আয়োজন করা হয়। ৬৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর পবা উপজেলার অধীনে এই ভবনটি নির্মাণ করা হয়।
