ভ্রাম্যমান প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী- তে এই বৎসর এইচএসসি পরীক্ষার্থী কমেছে। অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এই শিক্ষা বোর্ড স‚ত্র থেকে জানা যায় যে, এসএসসি পরীক্ষায় বেশী পাস করলেও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে কম শিক্ষার্থী। এই কারণে এইচএসসি পরীক্ষার্থী কম।
প্রত্যেক কলেজ প্রধানরা আমাদের প্রতিবেদককে জানান, আমাদের দেশে ‘করোনা’র প্রভাব এখনও কাটেনি। ইহার মধ্যে “বাল্য বিবাহ” হচ্ছে। অনেকেই পড়াশুনা ছেড়ে দিয়ে কাজকর্মে যুক্ত হয়েছে। এই শিক্ষাবোর্ডে গত বৎসরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৭২০ জন। ইহার মধ্যে ছাত্র ১১ হাজার ৪৮১ জন। ছাত্রী ১০ হাজার ২৩৯ জন।
শিক্ষা প্রতিষ্ঠান কমে গেছে ৯টি। পরীক্ষার কেন্দ্র বেড়েছে ১টি। শিক্ষা বোর্ড স‚ত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, এবার এই শিক্ষা বোর্ডে ২০২২ ইং সালের এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ২৯ হাজার ২৫ জন। ছাত্র ৬৮ হাজার ৩৬ জন। ছাত্রী ৬০ হাজার ৯৮৯ জন। গত বৎসর এই শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন। ছাএ ৭৯ হাজার ৫১৭ জন। ছাত্রী ৭১ হাজার ২২৮ জন।
