Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গাড়িতে এলইডি লাইট, অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে

নিউজডেস্ক October 27, 2022

সম্পাদকীয়: সাম্প্রতিক একটি তথ্যমতে দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে প্রাণ হারাচ্ছেন সতেরো জন মানুষ। দুর্ঘটনার এ ব্যাপকতার পেছনে রয়েছে নানা কারণ। বর্তমানে এতে নতুন মাত্রা যোগ করেছে যানবাহনের এলইডি লাইট। অত্যধিক উজ্জ্বল ও সাদা আলোর কারণে ইদানীং অনেকেই যানবাহনের হেডলাইট হিসাবে এই বাতি ব্যবহার করছেন। ভেবে দেখছেন না এর ক্ষতিকর দিকগুলো। এলইডি হেডলাইটের আলোর তীব্রতায় বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালক প্রায় কিছুই দেখতে পান না।

মুহূর্তে যেন অন্ধ হয়ে যান তিনি। আর তখনই ঘটে দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধির এটি একটি কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু তা-ই নয়, এলইডি লাইট মানুষের চোখের জন্যও মারাত্মক ক্ষতিকর। চক্ষু বিশেষজ্ঞদের মতে, সহনীয় মাত্রার বেশি আলোকরশ্মি উৎপন্ন করায় এলইডি লাইট সরাসরি চোখের রেটিনায় আঘাত করে। এতে কর্নিয়াসহ দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। কাজেই যানবাহনে এ ধরনের লাইটের ব্যবহার পরিহার করা উচিত। রাজধানীসহ শহরাঞ্চলের যানবাহনে এলইডি লাইটের ব্যবহার শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। এ ক্ষেত্রে মূলত ব্যক্তিগত মোটরগাড়িতে এ লাইট ব্যবহার করছেন অনেকে।

বর্তমানে বিভিন্ন মহাসড়কে চলাচলকারী যানবাহনেও এ লাইটের ব্যবহার শুরু হয়েছে। বাস, ট্রাক ধেকে শুরু করে পিকআপভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, এমনকি ব্যাটারিচালিত বাহনেও ব্যবহার করা হচ্ছে এলইডি লাইট। কোনো কোনো যানবাহনে হেডলাইট হিসাবে ব্যবহারের পাশাপাশি আরও কয়েকটি করে এলইডি লাইট লাগিয়ে ব্যবহার করা হয়। এসব যানবাহন যত্রতত্র দুর্ঘটনার কারণ হচ্ছে এবং মানুষের দৃষ্টিশক্তির ক্ষতি করছে। তবে বাস ও ট্রাকের মতো বেশি উচ্চতার ভারী যানবাহনগুলোই দুর্ঘটনার কারণ হচ্ছে বেশি।

এ অবস্থায় যানবাহনে এলইডি লাইটের ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করি আমরা। বস্তুত, যানবাহনে এ ধরনের লাইটের ব্যবহার আইনত অবৈধ। একটি গাড়িতে নির্মাতাপ্রতিষ্ঠান যেভাবে হেডলাইট ও অন্যান্য লাইট লাগিয়ে দেয়, এর বাইরে অন্য যে কোনো ধরনের লাইট লাগানো বেআইনি। তাছাড়া যানবাহনে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।

কিন্তু এ নিয়ম অনেকেই মেনে চলেন না। দেখা যায়, যে যার ইচ্ছামতো গাড়িতে এলইডি লাইট লাগিয়ে ব্যবহার করছেন। আমরা মনে করি, এ ব্যাপারে কর্তৃপক্ষের কঠোর হওয়া প্রয়োজন। এ ধরনের লাইট আমদানি ও বিক্রির ক্ষেত্রেও নজর রাখতে হবে। সড়ক দুর্ঘটনা হ্রাস ও প্রাণহানি রোধে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হবে বলে আমরা মনে করি।

Continue Reading

Previous: রাকাব-এ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Next: আজ পায়রা বন্দরের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.