Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গবেষণা কার্যক্রম অপ্রতুল, বিশ্ববিদ্যালয়গুলোকে আগ্রহী হতে হবে

নিউজডেস্ক November 4, 2022

সম্পাদকীয়: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম না থাকায় এগুলো মূলত পরিণত হয়েছে শ্রেণি কার্যক্রমভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ হচ্ছে মৌলিক গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টিতে অবদান রাখা। আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংখ্যক গবেষণাকর্ম স্থান পাওয়ার কথা, তা পাঁচ্ছে না। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন গবেষণায় সাফল্য অর্জন জরুরি। এক্ষেত্রেও আমাদের অবস্থা যে ভালো নয়, তা বৈশ্বিক জ্ঞানসূচকে আমাদের দেশের অবস্থান থেকেই স্পষ্ট। বর্তমানে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মান এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান হতাশাজনক।

দেশে গবেষণার সুযোগ বাড়লেও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও তা ঠিকমতো কাজে লাগাতে পারছেন না। অনেক শিক্ষক নিজ নিজ ক্ষেত্রে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন; তবে এমন শিক্ষকের সংখ্যা একেবারেই নগণ্য। দেশে বিশ্ববিদ্যালয়গুলোর বিপুলসংখ্যক শিক্ষকের মৌলিক গ্রন্থ নেই। এটিও হতাশাজনক। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় গবেষণায় গতি বাড়াতে নতুন কিছু কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দু’ভাগ করে পরিচালিত হবে এ কার্যক্রম। এর মধ্যে একধরনের গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হবে।

এতে যুক্ত থাকবেন প্রভাষক ও সহকারী অধ্যাপকরা। আরেক ধরনের গবেষণাকর্ম পরিচালিত হবে সহযোগী অধ্যাপক, অধ্যাপক ও সিনিয়র অধ্যাপকদের মাধ্যমে। মানবজীবনের দৈনন্দিন চাহিদাভিত্তিক প্রায়োগিক এ গবেষণায় নেতৃত্ব দেবেন তারা। এসব গবেষণাকর্ম পরিচালিত হবে শিল্পকারখানার চাহিদা ও বিশ্ববাস্তবতার নিরিখে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও থাকবে। নতুন জ্ঞান সৃষ্টির এ কার্যক্রম পরিচালনার জন্য পৃথক দুটি নীতিমালা তৈরি করছে ইউজিসি। ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সমন্বয়ে উন্নত বিশ্বে যে গবেষণা হয়ে থাকে, সে ধারা দেশে চালু করতে চায় ইউজিসি। সে লক্ষ্যে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নীতিমালা তৈরির পেছনে অন্য কারণও রয়েছে। প্রতিবছর সরকার বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এ অর্থ ভাগবাঁটোয়ারা হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মাসভিত্তিক শিক্ষকদের বেতনের সঙ্গে অর্থ দিয়ে দেওয়া হয়। তারা সেই টাকায় কী কাজ করেছেন, সে হিসাব নেওয়ার কেউ নেই। অন্যদিকে কেউ কেউ প্রকল্প প্রস্তাব দিয়ে বরাদ্দ নিলেও আদৌ কোনো গবেষণা করেছেন কি না কিংবা সেই গবেষণার ফল কী, তা সরকার জানতে পারে না। গত সেপ্টেম্বরে ৫১ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চিঠি দিয়ে গবেষণা প্রকল্পগুলোর প্রতিবেদন চেয়েছে। দেড় মাসে মাত্র ৭টি প্রতিবেদন ইউজিসিতে জমা পড়েছে বলে জানা গেছে।

ইউজিসির নতুন নীতিমালায় এসব সমস্যা সমাধানে করণীয় নির্ধারণের বিষয়টিও স্থান পাবে। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় গবেষণার সংস্কৃতি গড়ে উঠবে, এটাই প্রত্যাশা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষে বিদেশে গিয়ে উদ্ভাবনী কর্মকাণ্ডে নিয়মিত সাফল্যের পরিচয় দিয়ে আসছেন। দেশে তেমন পরিবেশ সৃষ্টি করতে পারলে আমাদের শিক্ষার্থীরা দেশে বসেই উদ্ভাবনী কর্মকাণ্ডে বড় সাফল্যের পরিচয় দিতে সক্ষম হবেন, যার ধারাবাহিকতায় দেশে গবেষণা ও জ্ঞান সৃষ্টির নতুন পরিবেশ সৃষ্টি হবে। তেমন পরিবেশ সৃষ্টি করতে না পারলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পিছিয়ে পড়তে হবে। গবেষণা কার্যক্রম বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে আগ্রহী হতে হবে।

Continue Reading

Previous: কৃষি উপকরণের দাম বাড়ায় খাদ্যনিরাপত্তায় ঝুঁকি বাড়ছে
Next: সীমান্তে বেপরোয়া সোনা চোরাচালানকারীরা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.