Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর দাবি

নিউজডেস্ক November 8, 2022

আলো ডেস্কঃ ১৯৭৭ সালে জিয়াউর রহমানের শাসনামলে কয়েক হাজার বিমান ও সেনাবাহিনী সদস্যদের হত্যা করা হয়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা নিশ্চিতসহ সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমান ও সব যুদ্ধাপরাধীদের কবর সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। গতকাল মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মায়ের কান্না সংগঠনের আয়োজনে মানববন্ধনে এমন দাবি জানান ক্ষতিগ্রস্ত স্বজনরা। স্বামীহারা লায়লা আঞ্জুমান বলেন, আমার স্বামী বিমানবাহিনীতে চাকরি করতেন। ১৯৭৭ সালে বিচারের নামে জিয়া আমার স্বামীকে হত্যা করেছে।

জিয়া যদি মুক্তিযোদ্ধা হতো তবে আমার স্বামীকে হত্যা করতে পারতো না। ৪৫ বছর পার হলো আজ পর্যন্ত আমার স্বামীর লাশ খুঁজে পাইনি। তিনি বলেন, আমার স্বামীর লাশ খুঁজতে বিমান বাহিনীর অফিসসহ অনেকের দ্বারে গেলেও কুকুরের মত তাড়িয়ে দিয়েছে। আমার সন্তানরা তার বাবার মৃত দেহটি পর্যন্ত দেখতে পাইনি। স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে সন্তানদের নিয়ে জীবন যাপন করছি। আমাদের কান্না নিশ্চয় প্রধানমন্ত্রী শুনতে পাবেন। পরিবার নিয়ে বেঁচে থাকতে আর্থিক সহায়তাসহ চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি। নিহত কর্নেল নাজমুল হুদার সন্তান সংসদ সদস্য নাহিদা এজাজ খান বলেন, ৪৭ বছর আগে আমার বাবাকে হারিয়েছি।

আমি ও আমার পরিবার মুক্তিযোদ্ধা বিরোধীদের স্বীকার। জিয়া নির্মমভাবে আমাদের বাবাকে হত্যা করেছে। একজন খুনির লাশ সংসদ ভবনের মতো পবিত্র এলাকায় থাকতে পারে না। জিজ্ঞাসহ সব যুদ্ধাপরাধীদের কবর এখান থেকে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার জোর দাবি জানান তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার বদরুল হক বলেন, ১৯৭৭ সালে ২ অক্টোবর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনা কেন্দ্র করে জিয়াউর রহমান পরিকল্পিতভাবে একটি অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেন। তথাকথিত বিদ্রোহী দমনের নামে জিয়া একদিনের সামরিক আদালতে বিচার করে সেই রাতেই ২০০০ এর মতো সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের হত্যা করে।

কোনো প্রকার ধর্মীয় সংস্কার ছাড়াই লাশগুলো ঢাকার আজিমপুর কবরস্থানে কুমিল্লার টিক্কাচরণ কবরস্থানে মাটি চাপা দেয়া হয়। তিনি বলেন, জিয়ার সামরিক ট্রাইব্যুনালে পতিত বিচারে ফাঁসি হওয়া ১৯৩ জনের নাম-পরিচয় পাওয়া গেলেও অন্যান্যের এখনো খোঁজ-খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা রাস্তায় দ্বারে দ্বারে ঘুরলেও ন্যায্য বিচার পাননি। শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন। সেই রাতে নির্মমভাবে সৈনিকদের হত্যার বিচার এখনো অসম্পূর্ণ রয়েছে। নির্বাচনের আগে এটি সম্পূর্ণ করতে হবে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহচর হিসেবে কাজ করেছেন।

সে কারণে ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে খুন করেন। অনেক মানুষকে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছেন। বর্তমানে তার অনুসারীরা আমাকে খুন করার চেষ্টা করছেন। সম্প্রতি আমার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, জিয়া যে দলটি গড়ে তুলেছিল তার ব্যানারে রাজনীতি করার কারো অধিকার নেই। জামায়াত ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এ দুটি দল স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে পরিচিত। বিএনপিকে বিলুপ্তি করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা যখন একত্র হয়েছিল জিয়া তখন বঙ্গবন্ধুসহ চার নেতা ও অনেক মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। বিচারের প্রহসনের নামে বাড়ি থেকে সেনাদের ডেকে এনে হত্যা করে।

স্বজনরা আজও তাদের প্রিয়জনের লাশ খুঁজে বেড়াচ্ছেন। একটি তদন্ত কমিশন গঠন নিহতদের বিচার ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবি জানান তিনি। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল হেলাল মোর্শেদ, শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফের কন্যা মাহজাবিন খালেকসহ ১৯৭৭ সালে গণ ফাঁসির শিক্ষার সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সন্তান, পরিবারের সদস্য প্রমুখ।

Continue Reading

Previous: ডেঙ্গুর তান্ডবে হাসপাতালগুলোতে আইসিইউ বেডের জন্য হাহাকার
Next: নিলামের মাধ্যমে ২৫ কেজি সোনা বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.