আলো ডেস্ক: বগুড়ার দুপচাঁচিয়া পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম সবুজ খন্দকার (৬০)। তিনি নারায়ণগঞ্জ জেলার দেওয়ানবাগ খন্দকারবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন প্রাইভেটকারচালক।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম ও ব্যক্তির প্যান্টের পকেটে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে তার পরিচয় পাওয়া গেছে।
তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
