আলো ডেস্ক: রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদে লিখিত পরীক্ষায় প্রক্সির অপরাধে আবদুল রাসেদ নামের এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভাইভা নেওয়ার সময় হাতের লেখার সঙ্গে পরীক্ষার উত্তরের মিল না পাওয়ায় রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেদ রাজশাহীর বাঘা উপজেলার বাইশা ইউনিয়নের আবু রায়হানের ছেলে। জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, পৌনে ১২টার দিকে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক পদের ভাইভায় ৪ নভেম্বর পরিবার পরিকল্পনার অধিদপ্তরের পরিদর্শক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এর ভাইভা চলছিল।
এ সময় লিখিত পরীক্ষায় প্রক্সির মাধ্যমে উত্তীর্ণ হওয়ায় একজন ভাইভা দিতে আসেন। লিখিত পরীক্ষার হাতের লেখার সঙ্গে ভাইভায় হাতের লেখার মিল না পাওয়ায় তার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
