Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ

চাহিদার দ্বিগুণ ধান-গম উৎপাদন রাজশাহী অঞ্চলে

নিউজডেস্ক November 9, 2022

স্টাফ রিপোর্টার
রাজশাহী অঞ্চলে ধান ও গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। শুধু কৃষকের মুখেই হাসি নয়, ধান ও গমের ভালো ফলন সমৃদ্ধ করেছে এই অঞ্চলের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাকে। কৃষকের কষ্টে ফলানো এসব ফসল এ অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্যান্য জেলায়।

কৃষি বিভাগ বলছে, রাজশাহী কৃষি অঞ্চলে গত অর্থবছর চাহিদার দ্বিগুণ ধান ও গম উৎপাদন হয়েছে। সময় মতো প্রণোদনার সার-বীজ পাওয়া ও কম সময়ে উচ্চ ফলনশীল জাতের ফসল আবাদের কারণে চাহিদার দ্বিগুণ ধান-গম উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষকরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে রাজশাহী কৃষি অঞ্চল। এই অঞ্চলে ধান ও গমের চাহিদা ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ মেট্রিক টন। কিন্তু গত অর্থবছর ধান উৎপাদন হয়েছে ২৯ লাখ ২১ হাজার ৬৮৭ মেট্রিক টন। গম উৎপাদন হয়েছে ৩ লাখ ২০ হাজার ৮৪০ মেট্রিক টন। অর্থাৎ রাজশাহী কৃষি অঞ্চলে ১৬ লাখ ৪৫ হাজার ২০৭ মেট্রিক টন ধান ও গম উদ্বৃত্ত থাকছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই বছরেই এই অঞ্চলের চার জেলার ৭৬ হাজার কৃষক এক বিঘা জমিতে ধান চাষের জন্য প্রণোদনার আওতায় ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের ধানবীজ এবং ২০ কেজি করে সার পেয়েছেন। এর মধ্যে ২০২১-২২ মৌসুমে ৪৩ হাজার ২০০ জন কৃষক আউশ, ১ হাজার ৪০০ জন রোপা-আমন হাইব্রিড বীজ এবং ১১ হাজার ৬০০ জন উফশি রোপা-আমন বীজ ও সার পেয়েছেন। ওই বছরই চাষাবাদের জন্য আরও ৬৪৩ জন কৃষককে প্রণোদনার সার-বীজ দেওয়া হয়েছে।

এদিকে, ধান চাষে কৃষকদের আগ্রহ ও ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উন্নতজাতের ধান চাষ বাড়াচ্ছে কৃষি অধিদপ্তর। রাজশাহী কৃষি অঞ্চলে মূলত এখন ব্রি ধান-৭১, ৭৪, ৮৪ ও বোরো মৌসুমে অধিক ফলনশীল ব্রি-৮১, ৮৮ ও ব্রি-৮৯ আবাদ করা হচ্ছে।

রাজশাহীর পবা এলাকার চাষি মনিরুল ইসলাম বলেন, ধান চাষে এখন আমাদের আগ্রহ বাড়ছে। বিঘাপ্রতি ২০-২২ মন ধান হয়- এমন ধানও এসেছে। খড় বিক্রি করেই খরচ উঠে যাচ্ছে। সে কারণে আবারও ধান চাষে ঝুঁকছেন চাষিরা। মনিরুল জানান, গত বছর তিনি দেড় বিঘা জমিতে ধান চাষ করলেও এবার ৪ বিঘা জমিতে ধান চাষ করবেন।

রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ বলেন, আধুনিক প্রযুক্তি, সেচ সুবিধা ও উচ্চ ফলনশীল জাতের বীজ উদ্ভাবনের মাধ্যমে এই অঞ্চলে ধান ও গমের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। রাজশাহী জেলায় ধানের জমি কমলেও ধান ও গমের উৎপাদন বেড়েছে। এর পেছনে প্রধান ভূমিকা উচ্চ ফলনশীল জাতের ফসল চাষাবাদ। এ বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।

তিনি বলেন, কৃষিমন্ত্রীর নির্দেশে আগামী তিন বছরে নিম্ন ফলনশীল জাতের চাষ কমানোর লক্ষ্যে কাজ করছি। কারণ দেশে মানুষ বাড়ছে, কিন্তু জমির পরিমাণ তো আর বাড়ছে না। এছাড়া কৃষকরাও সচেতন হচ্ছেন। তারাও ফসলের যতœ নিচ্ছেন। এর ফলেই উৎপাদন বাড়ছে। উচ্চ ফলনশীল জাতের চাষের ফলেই এটা সম্ভব হচ্ছে।

এই কর্মকর্তা আরও বলেন, এই অঞ্চলে যে ধান ও গম উৎপাদন হয় তার অর্ধেক এখানকার মানুষের চাহিদা পূরণ করে। অবশিষ্ট ধান-গম অন্য জেলার চাহিদা মেটাতে কাজে লাগছে।

Continue Reading

Previous: মান্দায় ঝুঁকিপূর্ণ পাইকড় গাছ অপসারণের দাবি
Next: রাজশাহীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪২ যাত্রীকে জরিমানা

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

679942
Users Today : 4626
This Month : 86222
This Year : 651378
Total Users : 679942
Views Today : 24862
Total views : 2725801

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.