Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

আইনের ফাঁদ দিয়ে পছন্দের ব্যক্তিকে কাজ দেয়া ঠিক নয়

নিউজডেস্ক November 10, 2022

সম্পাদকীয়: ই- জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে দরপত্র আহবান করে সরকারী কেনাকাটা করার নিয়ম থাকলেও চট্টগ্রাম সিটি করপোরেশন মশা মারার ঔষুধ কিনতে তা পালন করছে না বলে অভিযোগ উঠেছে। বিজ্ঞপ্তি না দিয়ে পছন্দের ঠিকাদারের কাছ থেকে মশা মারার ওষুধ কেনা হচ্ছে আর তা একবার দু’বার নয়, বার বার করা হচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরভিন সাকিবের প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনালের কাছ থেকে চলতি বছরের জানুয়ারি ও সেপ্টেম্বরের দু’দফায় চট্টগ্রাম সিটি করপোরেশন ৬ হাজার ৩৫০ লিটার মশা মারার ওষুধ কিনেছে। এর আগে ২০১৯ সালের অক্টোবরে কেনা হয়েছিল ৬ হাজার ৪০০ লিটার ঔষধ। এসব ওষুধ কেনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয় হয়েছে।

পছন্দের ঠিকাদারের কাছ থেকে ওষুধ কেনার জন্য গন-খাতের ক্রয় বিধির ৭৬ (ট) ধারা (পিপিআর) ব্যবহার করা হয়েছে। এধারায় অতি জরুরি বা প্রয়োজনীয় পণ্য, কার্য এবং সেবা ক্রয়ের কথা বলা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে পাঁচ লাখ টাকার বেশি কেনাকাটা করা যাবে না উল্লেখ থাকায় মশা মারার ওষুধ কেনার ব্যয় পাঁচ লাখ টাকার ওপরে না দেখানোর জন্য কয়েকটি লটে ভাগ করে কেনা হয়েছে বলে দেখানো হয়েছে। গত সেপ্টেম্বরে অরভিন সাকিবের প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনাল থেকে ১৯ লাখ ৩৭ হাজার টাকার ২ হাজার ৯০০ লিটার ওষুধ চার লটে কেনা হয়েছে বলে দেখানো হয়েছে। প্রতি লটে ৭২৫ লিটার করে ওষুধ সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে।

প্রতি লিটারের দাম ধরা হয়েছে ৬৭৮ টাকা। ফলে ৭২৫ লিটার ঔষধের দাম আসে ৪ লাখ ৯১ হাজার ৯১২ টাকা। একই পদ্ধতিতেই আগের ওষুধ কেনা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়ে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছিল, উন্মুক্ত দরপত্র ছাড়া ওষুধ কেনা আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। পিপিআরের এ ধারা ব্যবহার করে কেনাকাটা বা কার্যাদেশ না দিতে বিভিন্ন সময়ে লিখিত নির্দেশনা দিয়েছেন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু পরিচ্ছন্ন বিভাগ সেসব নির্দেশনা না মেনে দরপত্র ছাড়াই ওষুধ কিনছেন।আইনের ফাঁক ফোকর বের করে পছন্দের লোকজনকে বারবার ওষুধ সরবরাহের কার্যাদেশ দেওয়া আইনের পরিপন্থী।

কিন্তু বাস্তবতা হচ্ছে, কাজটি চলছে বাধাহীন ভাবে। দরপত্র আহবানের মাধ্যমে কেনাকাটা হলে দাম যেমন সাশ্রয়ী হয়, তেমনি উৎকৃষ্ট পণ্য পাওয়া যায়। আইন থাকলেও তা যথাযথ ভাবে পালন না করাও অপরাধ। কাজেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশা মারা ওষুধ কেনার ক্ষেত্রে যা ঘটছে, তা তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা উচিৎ। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্টদের তড়িৎ ব্যবস্থা গ্রহণ জরুরি। তা না হলে আইনের ফাঁকফোকর দিয়ে সজন প্রীতির এমন ঘটনা ঘটতেই থাকবে।

Continue Reading

Previous: শহীদ নুর হোসেন দিবস আজ
Next: বায়ু বিদ্যুতের উৎপাদন বাড়াতে চাচ্ছে সরকার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.