Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

মোবাইল টাওয়ার স্থাপনের নামে কোটি টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার

নিউজডেস্ক November 12, 2022

আলো ডেস্ক: মোবাইল টাওয়ার স্থাপনের নামে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম আমিনুল ইসলাম ওরফে আমিন ওরফে আমিনুর, ছদ্মনাম জাহাঙ্গীর আলম ওরফে বাদল (৪২)। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের চুক্তিপত্রের কপি। গতকাল শনিবার রাজধানীর ৬০ ফিট পিবিআই উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এর আগেও প্রতারণার অভিযোগ পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আমিন।

জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা শুরু করেন তিনি। তাদের গ্রুপে কত জন সদস্য রয়েছে এমন প্রশ্নের জবাবে জানানো হয়, যখনই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে তাদের কোনো সমস্যা হয়, তাদের গ্রুপের সঙ্গে অন্যান্য লোকজন সম্পৃক্ত হয়। গ্রুপ পরিবর্তন করে। এখন পর্যন্ত কতজন ভিকটিম হয়েছে এ বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামি দুই দিনের রিমান্ডে রয়েছে। এই চক্রটি নিজেদের নাম পরিচয় গোপন রেখে এধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। প্রতারণার কৌশল সম্পর্কে জানাতে গিয়ে পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন নির্মাণাধীন বাড়ির মালিকদের তারা প্রথমত টার্গেট করে।

বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে জানায় তাদের বিল্ডিংয়ের ছাদে মোবাইল টাওয়ার নির্মাণ করা হবে। প্রথম ধাপে ১৫ থেকে ২০ লাখ টাকা দেওয়া হবে এবং মাসে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রলোভনে ফেলে পরবর্তীতে প্রতারক চক্রটি ভিকটিমদের তাদের অফিসে ডেকে নিয়ে আসে। অফিসে ডেকে আনার পর পরবর্তীতে আরও লাভজনক প্রজেক্ট সম্পর্কে জানায়। বিদেশি কোম্পানির সঙ্গে তাদের ব্যবসা রয়েছে, এখানে জমি কিনবে এবং ফ্যাক্টরি করবে বলে জানায়।

অন্য জমি যদি দিতে না পারেন তাহলে তাদের নিজস্ব জমি রয়েছে সেখানে ইনভেস্ট করলে ব্যাপক লাভ হবে এ প্রলোভন দেখায়। পিবিআই জানায়, এমনই এক প্রলোভন ফেলে সম্প্রতি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে ১৫ লাখ টাকা। ব্যাংকে রাখা পেনশনের ২৫ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা প্রলোভনের পরে প্রতারক চক্রের হাতে তুলে দেন তিনি। সেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে এসব বিষয়টি যেন বাইরে কাউকে না জানান এজন্য কোরআন শরিফ হাতে নিয়ে শপথ নেওয়ার জন্য বলে।

তিনি অস্বীকৃতি জানালে এ সময় প্রতারক চক্রের চার-পাঁচ জন মিলে একটি পানির গ্লাসে একসঙ্গে হাত চুবিয়ে শপথ করার জন্য বলে। পরবর্তীতে সবাই পানি রাখা গ্লাসে আঙুল ভিজিয়ে শপথ করে যেন এ বিষয়টি কাউকে না জানানো হয়। তবে পরে ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পিবিআই বলছে, এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আমিনুল পল্লবীতে যে বাসায় ভাড়া থাকতেন সেখানে গ্রাম থেকে এক নারীকে গৃহকর্মী হিসেবে এনে পরে তাকে স্ত্রী হিসেবে দেখিয়ে বাসা ভাড়া নেওয়া হয়।

Continue Reading

Previous: আপনি নিজের ভালো বুঝতে পারছেন না, প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ
Next: ফরিদপুরের গণসমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.