Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

দেশ অর্থনৈতিকভাবে খুবই বিপদগ্রস্ত: দুদু

নিউজডেস্ক November 19, 2022

আলো ডেস্ক: বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুবই বিপদগ্রস্ত। এমন কোনো জিনিস নেই, যার দাম তিনশ থেকে চারশ গুণ বাড়েনি। সবকিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সংগ্রাম দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দুদু বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ করেছিল জিয়াউর রহমান ও খালেদা জিয়া। শিল্প, কৃষি, শিক্ষাসহ দেশের এমন কোনো ক্ষেত্র নেই যে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান উন্নয়নের ছোঁয়া দেননি। অথচ বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা এতটাই বিপর্যয় যে, ব্যাংকগুলোতে সাধারণ এলসি লাগানো হয়, সেই এলসি খোলার উদ্যোগ নেই। সরকারিভাবে প্রেস নোট জারি করে এই এলসি বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে জানতে পেরেছি- প্রশ্নপত্রের জন্য কাগজ নেই, ব্ল্যাক বোর্ডে প্রশ্ন লিখে দিচ্ছে, আর ছাত্রদের সেই প্রশ্নের উত্তর বাড়ি থেকে লিখে নিয়ে আসতে বলছে। এ এক ভয়াবহ চিত্র। জিয়াউর রহমানের আমল থেকে প্রাইমারিতে শিক্ষার উপক্রম ফ্রি দেওয়া হতো।

এবার কাগজের অভাবে সব বন্ধ হয়ে গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই যার দাম তিনশ থেকে চারশ গুণ বাড়েনি। এসবের দাম সরকার বাড়াচ্ছে। সিন্ডিকেট যেমন আছে, তেমনি সরকারের সিন্ডিকেটও এগুলোর দাম বাড়াচ্ছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। বিএনপির এ নেতা বলেন, বিএনপির বিভাগীয় ছয়টি সমাবেশ হয়েছে। আজ (গতকাল শনিবার) সিলেটে হচ্ছে। এ অবৈধ সরকার এসব সমাবেশে জনগণ যেন কম হয় তার জন্য বাস-লঞ্চসহ সবকিছু বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় তথাকথিত ব্যারিকেড দিয়ে জনগণকে আটকানোর চেষ্টা করছে। তারপরেও তারা জনগণকে থামাতে পারেনি।

সমাবেশগুলো জনসমুদ্র পরিণত হয়েছে। কোনো কোনো জায়গায় চারদিন ধরে সমাবেশ হয়েছে। তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ। এই সমাবেশে উত্তাল তরঙ্গের মতো জনসমুদ্র পরিণত হবে। জনগণকে কোনোভাবে আটকাতে পারবে না। দুদু বলেন, আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। এ ছাড়া এই স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচার কোনো পথ নেই। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পারি। আয়োজক সংগঠনের সভাপতি এম এইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, সাবেক শাহবাগ থানা কৃষক দলের সহ-সভাপতি শাহজাহান মিয়া সম্রাট, কল্যাণ পার্টির সহ-সভাপতি সাইদুর রহমান তামান্না,সরোয়ার প্রমুখ।

Continue Reading

Previous: বাড়তে পারে রাতের তাপমাত্রা
Next: আগামী মাস থেকে হয়তো এই কষ্ট আর থাকবে না: প্রধানমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.