Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

গুয়ার্দিওলা দুই ব্রাজিলিয়ানকে চান ব্রুজ ম্যাচে

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস স্পোর্টস: দেশের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে ইংল্যান্ডে না ফিরে সরাসরি বেলজিয়ামে চলে যান গোলরক্ষক এদেরসন ও স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। দেশটির ক্লাব ব্রুজের বিপক্ষে আসছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাই এই দুই ব্রাজিলিয়ানকে পাওয়ার আশা করছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। কাতার বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন সিটির এই দুই খেলোয়াড়। একারণেই শনিবার প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে লিভারপুলের ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তারা। গত মাসে বিট্রিশ সরকারের পক্ষ থেকে বলা হয়, কোভিড-১৯ এর টিকা নেওয়া প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা আন্তর্জাতিক সূচির বিরতিতে ‘লাল তালিকাভুক্ত’ দেশগুলোতে যেতে পারবেন। সেখান থেকে ফিরে বিশেষ ব্যবস্থাপনায় ১০ দিনের কোয়ারেন্টিনে থাকার সময় তারা ক্লাবের সঙ্গে অনুশীলন ও ম্যাচও খেলতে পারবেন বলে নিয়ম করা হয়। সুযোগটা কাজে লাগাতেই ক্লাবের পক্ষ থেকে এদেরসন ও জেসুসকে ইংল্যান্ডে না ফিরে বেলজিয়ামে যেতে বলা হয়। সেখানেই মঙ্গলবার ব্রুজের বিপক্ষে মাঠে নামবে সিটি। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় শুরু হবে ম্যাচটি। আসছে ম্যাচে তাদের খেলার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিশ্চিত করে অবশ্য কিছু বলেননি গুয়ার্দিওলা। তবে বললেন ভালো সম্ভাবনার কথা। “এখন তারা বেলজিয়ামে আছে। আমার মনে হয়, তারা বলেছে যে খেলতে পারবে। কিন্তু আমরা দেখব সেখানে একটা অনুশীলন সেশন করার মতো কী পরিস্থিতি থাকে। কারণ আমরা এখানে অনুশীলন করব আর তারা এখানে নেই। তাই এ বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে।” “আমরা তাদের সেখানে সরাসরি পাঠিয়েছি কারণ ব্রুজ ম্যাচের পর যেন তারা এখানে ফিরে সাধারণ জীবন কাটাতে পারে। তারা সরাসরি ম্যানচেস্টারে এলে তাদেরকে একটা হোটেলে ১০ দিন আইসোলেশনে থাকতে হতো। আমরা তা চাইনি আর সেকারণেই তারা বেলজিয়ামে গেছে। হয়তো তারা খেলতেও পারবে, এটাই ভালো খবর।” চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার্সআপ সিটি লাইপজিগকে ৬-৩ গোলে উড়িয়ে চলতি আসরের শুরুটা দুর্দান্ত করে। তবে গ্রুপ পর্বের পরের ম্যাচে তারা পিএসজির মাঠে হেরে যায় ২-০ গোলে। ব্রুজের সমান ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচে দুটিতেই হেরে লাইপজিগের পয়েন্ট শূন্য।

Continue Reading

Previous: দূর্গাপুরের ইউএনও’র স্বক্ষর জাল করে চাকুরীচ্যুত বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে মামলা
Next: বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে বায়ার্ন

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

546279
Users Today : 1746
This Month : 125650
This Year : 517715
Total Users : 546279
Views Today : 9990
Total views : 1946294

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.