আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আবদুস সাত্তার মিঞা, সাধারণ সম্পাদক পদে নিরঞ্জন বাগচি নিরু ও সাংগঠনিক সম্পাদক পদে ফজলে খোদা মিলন নির্বাচিত হন।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কবি আশরাফুল হক পলাশ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন বাগচি নিরুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপন্যাসিক আহমেদ পিন্টু, লেখক অধ্যাপক শহিদুল ইসলাম, কবি আবু তালেব, সঙ্গীত শিল্পী আবদুল কুদ্দুস, অঙ্কন কুমার সরকার, রেহেনা পারভীর ও এমএ বারী।
শেষে সর্বসম্মতিক্রমে আবদুস সাত্তার মিঞাকে সভাপতি, নিরঞ্জন বাগচি নিরুকে সাধারণ সম্পাদক ও ফজলে খোদা মিলনকে সাংগঠনিক সম্পাদক করে মান্দা সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
