Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রোহিঙ্গা সংকট প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হোক

নিউজডেস্ক November 23, 2022

সম্পাদকীয়: দীর্ঘদিন ধরে বিপুর সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এদেশে অবস্থান করছে। এত নানামুখী সমস্যা দেখা দিচ্ছে এবং যেগুলো দিনদিন ঘনীভূত হচ্ছে। তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়াটিও অনেকদিন ধরে আটকে রয়েছে। তবে এর মধ্যে একটি আশার খবর হলো, জাতিসংঘ সাধারণ পরিষদে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এতে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রস্তাবে রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করার পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টির বিষয়ে দৃষ্টি দেওয়া হয়েছে। এ বিষয়ে মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতসহ জাতিসংঘের সব মানবাধিকার ব্যবস্থাপনাকে পূর্ণ সহযোগিতা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব গৃহীত হওয়ায় এই ইস্যুতে বিশ্ব সম্প্রদায় আরও সজাগ ও সচেতন হবে, আশা করা যায়।

আগামীতে নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে এ ধরনের প্রস্তাব গৃহীত হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজটি অপেক্ষাকৃত সহজ হবে বলা যায়। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কিনা, সেটাই আসলে মূল প্রশ্ন। এই লক্ষ্য যতদিন না অর্জিত হচ্ছে, ততদিন বাংলাদেশের জন্য স্বস্তি ফিরে আসবে না।

বাংলাদেশ নিজে জনবহুল এবং আর্থসামাজিক নানা সমস্যায় জর্জরিত হওয়া সত্ত্বেও মানবিক বিবেচনায় মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু মানবিক এ পদক্ষেপ বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এখন। রোহিঙ্গারা এ দেশে আসায় বহুমাত্রিক সংকট তৈরি হয়েছে। কক্সবাজার এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। বেড়েছে জনসংখ্যার ঘনত্ব। রোহিঙ্গারা মাদক চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

এ পরিস্থিতি কেবল আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। এ বাস্তবতায় রোহিঙ্গা সংকটের একটি গ্রহণযোগ্য মীমাংসা অতি জরুরি হয়ে পড়েছে। আর এই মীমাংসা হতে পারে একমাত্র রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের মধ্য দিয়ে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগ করা, যাতে দেশটি তার নাগরিকদের ফেরত নিতে সম্মত হয়। জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবের পর বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশা করা যায়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হোক- এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সুপার টুয়েলভ
Next: খাদ্য উৎপাদনে আবাদি জমির পরিমাণ বাড়ানোর উদ্যোগ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.