Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

আরডিএ’র অনিয়মে এক যুগে ২২ কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার

নিউজডেস্ক November 27, 2022

শামসুল ইসলাম
অনিয়ম আর দূর্নীতিতে ১৩ বছর থেকে সরকারে প্রায় ২২ কোটি টাকা রাজস্ব ক্ষতি সাধান করেছে রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ (আরডিএ)। সরকারের রাজস্ব ক্ষতি সাধান করে দূর্নীতিবাজ কর্মকর্তারা মালিক হয়েছেন কোটি কোটি টাকার। সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ মানুষ ও কিছু ঠিকাদার এমনই অভিযোগ উঠেছে আরডিএ কতৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। সরকারের পকেট কেটে কতিপয় অসাধু পরিকল্পিত নগরায়ণ ও সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ১৩ বছর আগে রাজশাহী মহানগরীর ৯টি স্থানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে আরডিএ। বাণিজ্যিক ভবন নির্মাণের মাধ্যমে দোকান বরাদ্দ দিয়ে সরকারের রাজস্ব আদায় হওয়ার কথা; কিন্তু পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও অবহেলায় এক যুগে প্রায় ২১ কোটি ২ লাখ ৮৭ হাজার ৩৫০ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পিত নগরায়ণ, উন্নয়ন ও সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আরডিএ কর্তৃপক্ষের উদ্যোগে ২০০৯ সালে একটি প্রশংসনীয় পদক্ষেপ নেয়া হয়। সিদ্ধান্ত হয় সরকার তার নিজ অর্থ খরচ ছাড়াই পুরনো এবং পরিত্যক্ত জায়গায় নগরায়ণ করবে এবং সরকারি রাজস্ব বাড়াবে। এ কাজটি সম্পন্ন হবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ ঠিকাদারের মাধ্যমে (পাবলিক প্রাইভেট পার্টনারশীপ-পিপিপি পদ্ধতিতে)। আরডিএ কর্তৃক সরকারিভাবে দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নিজ অর্থায়নে বাণিজ্যিক ভবন নির্মাণ করবেন। বিনিময়ে ঠিকাদার পাবেন ওই ভবনের বাণিজ্যিকভাবে গড়ে তোলা দোকানগুলোর সালামির অর্থ। কিন্তু এভাবে ২০০৯ সালের পর থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ করা ভবনের কাজে নিযুক্ত ঠিকাদাররা অনেকটায় ক্ষতিগ্রস্থ হয়েছেন।

ঠিকাদারদের অভিযোগ, ভবন নির্মাণে কোটি টাকা খরচ করে পড়েছেন বিপাকে, পাচ্ছেন না বরাদ্দও। কয়েক ঠিকাদার যতসামান্য বরাদ্দ পেলেও তাতে আরডিএর কর্মকর্তা ও কর্মচারীদের কাছে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। পরবর্তীতে অনিয়ম ও বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলে মুখ ফিরিয়ে নেন ঠিকাদাররা। এতে সরকার অব্যাহতভাবে রাজস্ব হারাতে থাকে। তারা আরো জানান, সাধারণ ব্যবসায়ীরা আরডিএর নির্মিত দোকান বরাদ্দ পেতে যথারীতি আবেদন করেন ও অর্থ জমা দেন। কিন্তু তা সত্তে¡ও নানা হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, আরডিএর নির্ধারিত ভাড়া বাবদ প্রতি স্কয়ার ফুটে গড়ে তিন টাকা করে ভাড়া পায় আরডিএ কর্তৃপক্ষ। আবার তিন বছর পরপর ভাড়া বৃদ্ধি হয় শতকরা ১৫ শতাংশ হারে। সেক্ষেত্রে শতকরা ১৫ শতাংশ ছাড়াই প্রায় এক যুগে ৯টি মার্কেটের আর্থিক ক্ষতি হয়েছে ১৩ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৫৯৪ টাকা। অন্যদিকে, চার দফায় ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি বাবদ সরকার রাজস্ব হারিয়েছে ৭ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৭৫৬ টাকা। প্রায় এক যুগে ক্ষতি হয়েছে ২১ কোটি ২ লাখ ৮৭ হাজার ৩৫০ টাকা।

ভবন নির্মাণের সাথে যুক্ত ঠিকাদার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরেজমিন পরিদর্শনে পাওয়া তথ্যে জানা গেছে, ২০০৯ সালে আরডিএ কর্তৃপক্ষ নগরীর সাহেব বাজারে ৭তলা বিশিষ্ট দক্ষিণ ছাউনি মার্কেট নির্মাণের অনুমতি দেয়। তবে মার্কেটটি নির্মিত হয় ৪ তলা পর্যন্ত। এটি নির্মাণ করেন ঠিকাদার ইফতেখার হাফিজ খান। নির্মিত ৪ তলার আয়তন ৬২ হাজার ৮৫৮ বর্গফুট। আর ৭ তলা পর্যন্ত মার্কেটটি নির্মিত হলে এর মোট আয়তন হতো ১ লাখ ১০ হাজার বর্গফুট। কিন্তু বাকি ৩ তলার কাজ পরবর্তীতে কর্তৃপক্ষের অবহেলায় বন্ধ হয়ে যায়। এতে আরডিএ প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে এক লাখ ৮৮ হাজার ৫৭৪ টাকা এবং ১৩ বছরে আরডিএ তথা সরকার রাজস্ব হারাচ্ছে ২ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ৫৯৪ টাকা।

অন্যদিকে ২০০৯ সালে সাহেব বাজার আরডিএ দক্ষিণ ছাউনি ফুটপাতের ওপর নির্মিত হয় ৫ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন। মার্কেটটির প্রতি ফ্লোর (তিন দিকে) ৬ হাজার বর্গফুট। সে হিসেবে ৫ তলা মার্কেটটির আয়তন দাঁড়ায় মোট ৩০ হাজার বর্গফুট। দোকান বরাদ্দ না হওয়ায় ও জবরদখল হওয়ায় প্রতি মাসে ৯০ হাজার টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সে ক্ষেত্রে ২০০৯ সালে নির্মিত এই মার্কেট থেকে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। নির্মাণকারী প্রতিষ্ঠান ছিল আরডিএ কর্তৃক নিয়োগকৃত সাধারণ ব্যবসায়ী সমিতির পক্ষে ক্লাইমেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড।

২০১২ সালে আরডিএ মার্কেটের ছোট-টিন, বড়-টিন ও ক্রোকারিজ ব্লকের ৪ তলা ভবনটি নির্মাণ হয়। এর আয়তন ৪২ হাজার বর্গফুট। এই ভবনটির মাসিক ক্ষতি হচ্ছে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা। সেক্ষেত্রে ১০ বছরে রাজস্ব হারিয়েছে প্রায় ১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার টাকা।

২০১০ সালে শিরোইল কাঁচাবাজারে নির্মিত ২৭ হাজার স্কয়ার ফুটের ৪ তলা বিশিষ্ট গৌধুলী মার্কেট। আরডিএর অযতœ অবহেলায় ভবনটির ৩ ও ৪ তলা পরিত্যক্ত প্রায়। প্রতি মাসে এ ভবনটি থেকে রাজস্ব হারাচ্ছে ৫৪ হাজার টাকা এবং ১৩ বছরে ৮৪ লাখ ২৪ হাজার টাকা রাজস্ব হারিয়েছে সরকার।
রাজস্ব আদায়ের উদ্যোগ না নেয়ার নেপথ্যে যারা রয়েছেন তাদের মধ্যে আরডিএর তিনজন সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ হিল তারেক, সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান (তৎকালীন ভারপ্রাপ্ত এস্টেট অফিসার), এস্টেট অফিসার মো: বদরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম ও উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান উল্লেখযোগ্য। তবে আরডিএর এসব বাণিজ্যিক ভবন থেকে এ পর্যন্ত মোট কত টাকার রাজস্ব আদায় হয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরডিএ’র চেয়ারম্যান মো: আনওয়ার হোসেন বলেন, শুরু থেকেই মনিটরিংয়ের ক্ষেত্রে ত্রæটি রয়েছে। তবে এসব মার্কেট থেকে সরকার বিপুল টাকা রাজস্ব বঞ্চিত হওয়ার কথা স্বীকার করেছেন তিনি আশা করছি অতিদ্রæত সমাধান হবে।

Continue Reading

Previous: আরএমপি’র ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
Next: ১০ ডিসেম্বর সমাবেশ সফল করতে দক্ষিণ বিএনপির উপ-কমিটি গঠন

Related Stories

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

688016
Users Today : 7184
This Month : 94296
This Year : 659452
Total Users : 688016
Views Today : 34890
Total views : 2769003

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.