Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিনামূল্যের পাঠ্যবই, সময়মতো বিতরণ করতে হবে

নিউজডেস্ক November 29, 2022

সম্পাদকীয়: প্রতিবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের বই ছাপানো ও সরবরাহ করার কাজে নানা রকম সংকট সৃষ্টি হয়। এর জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করে থাকে। সবাই আশা করে থাকে, পরের বছর আর সংকটের পুনরাবৃত্তি ঘটবে না। কিন্তু বাস্তবতা হলো, এ প্রকল্পের বিভিন্ন স্তরে একের পর এক সমস্যা লেগেই থাকে। ২০২০ সালে কাগজ সংকটের কারণে বিনামূল্যের পাঠ্যবই সময়মতো ছাপা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। একই সমস্যা ২০২২ সালে পুনরাবৃত্তি দুঃখজনক।

ওই বছর কাগজ উৎপাদনকারীরা যেসব সমস্যার কথা বলেছিলেন, এবারও একই কথা বলছেন। প্রশ্ন হলো, কর্তৃপক্ষ এ বিষয়ে কতটা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, কাগজ সিন্ডিকেটের কবলে পড়েছে পাঠ্যবই। লক্ষ করা যায়, সরিষার ভেতর ভূত থাকলে সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে ওঠে। আমরা আশা করব, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরিষার ভেতরের ভূত তাড়ানোর বিষয়েও কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব বিষয়ে জোরালো তদারকি অব্যাহত না রাখলে, শিক্ষা ক্ষেত্রে দেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হতে পারে। জানা গেছে, অগ্রিম টাকা দিয়েও অনেকে চাহিদামতো কাগজ পাঁচ্ছেন না।

এতে ব্যাহত হচ্ছে পাঠ্যবইয়ের মুদ্রণ। গত এক সপ্তাহ ধরে প্রাথমিকের বই মুদ্রণ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত মাত্র ২৫ শতাংশ বই ছাপানো সম্ভব হয়েছে। অথচ শিক্ষাবর্ষ শুরু হতে বাকি আছে মাত্র ৩৪ দিন। এদিকে বই ছাপার কাজে স্থবিরতা সৃষ্টির পেছনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরও (ডিপিই) কিছু দায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। আগামী বছর ষষ্ঠ-সপ্তম এবং প্রথম শ্রেণিতে নতুন পাঠ্যবই দেওয়া হবে। এগুলোর মধ্যে ষষ্ঠ শ্রেণির পাণ্ডুলিপি গত সপ্তাহে দেওয়া হয়েছে মুদ্রাকরদের। সপ্তম শ্রেণির অন্তত দুটি বইয়ের পা-ুলিপি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। কাজেই নির্দিষ্ট সময়ের মধ্যে বিনামূল্যের বই সরবরাহ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সময়মতো বই ছাপার কাজ শেষ করা না হলে, শেষ মুহূর্তে অল্প সময়ে বেশি কাজ করার কারণে মান ঠিক রাখা কঠিন হয়ে পড়বে। গত বছরও আমরা লক্ষ করেছি, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সময়মতো বহু শিক্ষার্থী বই পায়নি। কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের হাতে নির্ভুল ও মানসম্মত বই তুলে দিতে চায়, তাহলে পাঠ্যবইসংক্রান্ত সব কাজের ব্যবস্থাপনা ত্রুটিমুক্ত করার পদক্ষেপ নিতে হবে। সমগ্র প্রকল্পের কোনো স্তরে নূন্যতম দুর্নীতি বা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব যেহেতু এনসিটিবির ওপর ন্যস্ত, তাই সময়মতো বই না পাওয়া গেলে তাদেরই জবাবদিহি করতে হবে। আমরা মনে করি, যেসব সংকটের কারণে বিনামূল্যের বই ছাপানোর কাজ আটকে আছে, তা নিরসন করা খুব কঠিন কাজ নয়। সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিক হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অপেক্ষায় থাকেন এসব বই পাওয়ার জন্য। কাজেই নির্দিষ্ট সময়ে বই সরবরাহের ক্ষেত্রে যাতে কোনো রকম অনিশ্চয়তা তৈরি না হয়, এজন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

Continue Reading

Previous: রেশম শিল্পকে টেকাতে যা প্রয়োজন তাই করতে হবে: বাদশা
Next: করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.