Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন

নিউজডেস্ক November 30, 2022

আলো ডেস্কঃ চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লিউকেমিয়াসহ একাধিক শারীরিক জটিলতার কারণে স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে সাংহাইতে তিনি মারা যান। ক্ষমতাসীন চায়নিজ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের দল, আমাদের সামরিক বাহিনী ও আমাদের দেশের সব জাঁতি গোষ্ঠীর জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

চিঠিতে জিয়াং জেমনিকে উচ্চ মর্যাদার একজন ‘অসামান্য নেতা, একজন মহান মার্কসবাদী, রাষ্ট্রনায়ক, সামরিক কৌশলবিদ ও কূটনীতিক এবং দীর্ঘদিনের পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা’ হিসাবে বর্ণনা করা হয়েছে।১৯৮৯ সালে তিয়ানআনমেন ট্রাজেডির পর অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পান জিয়াং। ১৩ বছর পর ২০০২ সালে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। চীনের প্রেসিডেন্ট হিসেবে জিয়াং দেশকে বৈশ্বিক কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বের করে নিয়ে আসেন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক মেরামত ব্রতী হন। চীনের যে নজিরবিহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন তার শাসনামলেই শুরু হয়েছে।

তার হাত ধরেই চীনে মুক্ত বাজারভিত্তিক অর্থনৈতিক সংস্কার, ১৯৯৭ সালে ব্রিটিশ শাসনের নিগড় থেকে হংকংয়ের প্রত্যাবর্তন ও ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার মতো ইতিহাস সৃষ্টিকারী পরিবর্তনের সাক্ষী হয়েছে চীনারা। তবে তার সময়ে চীন বাইরের দুনিয়ার সঙ্গে উন্মুক্ত হলেও দেশের ভেতরে বিরোধীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে সরকার। মানবাধিকারকর্মী, শ্রম অধিকার ও গণতন্ত্রপন্থি কর্মীদের দের জেলে ভরা হয়েছে। আধ্যাত্মিক আন্দোলন ফালুন গংকে কমিউনিস্ট পার্টির একচেটিয়া ক্ষমতার জন্য হুমকি মনে করে নিষিদ্ধ করা হয়েছে।জিয়াং যদিও একটানা ১৩ বছর ধরে চীনের রাষ্ট্রপ্রধান ও কমিউনিস্ট পার্টির চেয়ারপার্সন ছিলেন, তিনি কখনই তার দূরদৃষ্টির জন্য খ্যাত ছিলেন না।

বরং দলের মধ্যে বিভিন্ন মতাদর্শ বা ধারার জন্য প্রশাসক ও আপোসকারী ব্যক্তিত্ব ছিলেন। ২০০২ সালে হু জিনতাওয়ের মাধ্যমে নেতৃত্বের বদলের পর জিয়াং তার ক্ষমতার শিখরে পৌঁছান বলে মনে করা হয়। কারণ অবসরের পরও দীর্ঘ সময়ের জন্য তিনি দলের ‘শক্তিমান মানুষ’ হিসেবে ক্ষমতার কলকাঠি নাড়তেন। চীনা জনগণের মধ্যে তার পরিচিতি ছিল ঝাংঝে বা সিনিয়র হিসেবে।

২০০৪ সালে নিজের শেষ রাষ্ট্রীয় খেতাব ত্যাগ করেন জিয়াং। কিন্তু রাজনীতির মঞ্চের নেপথ্যের লড়াইয়ের ক্ষেত্রে একটা বড় শক্তি হিসেবে হাজির ছিলেন যা বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থানে সহায়ক হয়েছিল। ২০১২ সালে ক্ষমতা গ্রহণ করেন জিনপিং। এরপর জিয়াংয়ের অর্থনৈতিক উদারীকরণ ও কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ- এই দুইয়ের মিশ্রণেই এখনও চীন শাসন করছেন তিনি।

Continue Reading

Previous: জার্মানির অভিবাসন আইন সহজ করার রূপরেখা প্রস্তুত
Next: কাবুলে তালেবান নেতাদের সঙ্গে হিনা রাব্বানির বৈঠক

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.