আলো ডেস্ক: রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল কৃষ্ণ নাথ (৬০) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২২ এপ্রিল বিকেলে কাউখালী পোয়া বাজার এলাকায় মীর সুপার মার্কেটে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি।
ঘটনার পরের দিন শিশুটির বাবা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায় হয়েছে। আদালতের রায়ে আমরা খুবই সন্তুষ্ট। আশা করছি এ রায় দ্রুত কার্যকর হবে।
