আলো ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার নেতাদের আদালতে নেওয়ার সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় তারা এই মিছিল করেন। এ সময় ‘খালেদা জিয়ার মুক্তি’, ‘পার্টি অফিসে গুলি কেন’, বিভিন্ন ধরনে স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে তারা।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে পুলিশ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এক ব্যক্তির আদালতের হাজিরা খানার সামনে ছবি তোলাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়।
