Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ঝুঁকিমুক্ত নিরাপদ সড়ক চাই

নিউজডেস্ক December 12, 2022

সম্পাদকীয়: বাংলাদেশের সড়ক পথচারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। রাজধানীতে প্রায় প্রতিদিনই বাসের ধাক্কায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ঘটছে নির্দয় ও নিষ্ঠুর অনেক ঘটনা। এতে প্রাণ হারাচ্ছে সাধারণ পথচারী, বাসের যাত্রী এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশও। সড়ক দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনে একটি বড় সমস্যা তার পরেও সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ।

সড়কপথে থামছে না মৃত্যুর মিছিল। সড়ক দুর্ঘটনা আমাদের কারও কাছে কাম্য নয়। তবুও প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে। এদের মধ্যে আহত অনেকেই পঙ্গু জীবন বয়ে বেড়াচ্ছে। রাজধানীতে সবচেয়ে বেশি বাসের ধাক্কায় লোক মারা যাচ্ছে। তবে বাসচালকের বেপরোয়া মনোভাবের কারণেই ঘটছে এসব দুর্ঘটনা। কিন্তু এদের নিয়ন্ত্রণে নেই তেমন কোনো কার্যকর ব্যবস্থা। ফলে দিনে দিনে ঢাকার বাসগুলো প্রাণঘাতী দানব হয়ে উঠছে। কিছুতেই বেপরোয়া বাসচালকদের রোধ করা যাচ্ছে না।

শুধু সাধারণ পথচারী নয়, দায়িত্বরত অনেক ট্রাফিক পুলিশের প্রাণ ঝরছে এদের কারণে। এক জরিপে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে চালকের অসাবধানতা ও বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী, চলন্ত বাসে চালকের মুঠোফোন ব্যবহারের প্রবণতা। তা ছাড়া একজন চালকের অবৈধ লাইসেন্সের ব্যাপারও জড়িত। বেশির ভাগ চালকের বৈধ লাইসেন্স নেই। এক প্রাপ্ত তথ্যে জানা যায়, বর্তমানে দেশের ৬১ শতাংশ চালক পরীক্ষা না দিয়ে লাইসেন্স পাঁচ্ছেন। আবার ১৬ লাখ চালকের কোনো বৈধ লাইসেন্স নেই।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, শুধুমাত্র গত নভেম্বর মাসে সারা দেশে ৫৮৬টি সড়ক দুর্ঘটনায় ৬৪৩ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৬৪টি দুর্ঘটনায় ৫১ জন মারা গেছেন ও আহত হয়েছেন ৪ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, নৌ পথে ১৮টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১০ জন আহত এবং ৭ জন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৬৬৮টি দুর্ঘটনায় ৭০৯ জন নিহত ও ৮৪০ জন আহত হয়েছে।

প্রাকৃতির দুর্যোগের ওপর মানুষের কোনো হাত না থাকলেও মানবসৃষ্ট দুর্যোগ কমানো সম্ভব। এজন্য আমাদের সতর্কভাবে রাস্তা পারাপার হওয়া যেমন দরকার, তেমনি চালকদেরও সাবধানতা ও সর্তক হওয়া জরুরি। আমরা সাধারণ মানুষ, পথচারী কেউ পথের বলি হতে চাই না। এ ছাড়া সড়ক ব্যবস্থাপনা নিয়ে সরকারের পরিকল্পনার অভাবও বড় কারণ। ফুটওভারব্রিজ না থাকা, রাস্তার পাশে যেখানে সেখানে বাড়ি বানানো ও জনসমাগম হওয়া পথচারীর প্রাণহানির জন্য দায়ী। সরকার চাইলে নীতিগত সিদ্ধান্ত দিয়ে এগুলো মোকাবেলা করতে পারে।

দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়ানো, গণপরিবহন উন্নত করা, সড়ক-মহাসড়কে সড়ক বিভাজক নির্মাণ, বিআরটিএর সক্ষমতা বাড়ানো অন্যতম। সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গিয়েছে, একটি গড় হার পথচারী রাস্তায় প্রাণ হারাচ্ছেন।

বিপরীতে চালক ও পথচারীদের সচেতন করে তুলতে কিংবা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনানুগ ব্যবস্থা নেয়ার সতর্ক ব্যবস্থা নেই। ফলে আগামীতেও যে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ রাস্তায় চলাচল করতে গিয়ে প্রাণ দেবেন, তা নিশ্চিত করে বলা যায়। বাস্তবে পথচারীদের জন্য সড়ক একটি মৃত্যুফাঁদ হয়েই থাকছে। তাই সরকারের নিকট বিনীত আবেদন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে হলে অবশ্যই দোষীদের শাস্তি দিতে হবে।  পরিবহনের শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক উদ্যোগ এবং বিকল্প ব্যবস্থা গ্রহণে দৃষ্টি দিন। তাহলে হয়তো বেঁচে যেতে পারে হাজারো পথচারীর জীবন।

Continue Reading

Previous: রাবি’র চিকিৎসা কেন্দ্রে নেই কোনো গাইনি চিকিৎসক
Next: সরকারি স্কুলে ভর্তিতে প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে গড়ে ৬টি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.