Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ঢাকায় বায়ুদূষণ পরিবেশ রক্ষায় সচেতনতা জরুরি

নিউজডেস্ক December 21, 2022

সম্পাদকীয়: আন্তর্জাতিক মহলে বাংলাদেশের দূষিত বায়ুর দেশ হিসাবে পরিচিতি পাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। এ বিষয়টি বহুদিন ধরে আলোচনায় থাকলেও পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের জোরালো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। ইটভাটাসহ বিভিন্ন উৎস সারা দেশে দূষণ ছড়াচ্ছে। বস্তুত বায়ুদূষণের কারণগুলো চিহ্নিত হলেও সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উদ্বেগজনক। নির্মল পরিবেশ গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে আমাদের অর্জনগুলো কতটা টেকসই হবে, এ নিয়ে শঙ্কা থেকেই যায়।

উদ্বেগজনক খবর হলো, দুদিন আগে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাতাসের ‘খুব অস্বাস্থ্যকর’ মান (শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৩৮) নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়। তালিকায় প্রথম স্থানে ছিল পাকিস্তানের লাহোর; শহটির স্কোর ২৬৪। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত বর্ষাকালে কিছুটা উন্নত থাকলেও শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়।

রাজধানীতে বায়ুদূষণের প্রধান কারণ যানবাহনের ধোঁয়া এবং ধুলাবালি। মাত্রাতিরিক্ত ব্যক্তিগত গাড়ি, উন্নত গণপরিবহণ ব্যবস্থা না থাকার কারণে এ শহরে বায়ুদূষণ সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে রাজধানীতে কালো ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন চলাচল বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। বায়ুদূষণের কারণে দেশ কতটা ক্ষতির শিকার তা দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। দেশের বিভিন্ন শহরে এখনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠেনি।

আগুন দিয়ে বর্জ্য পোড়ানোর কারণে প্রতিনিয়ত শহরগুলোর পরিবেশ দূষিত হচ্ছে। যেহেতু সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের অন্যতম উপাদান নির্মল পরিবেশ, সেহেতু এ বিষয়ে উদাসীন থাকার কোনো সুযোগ নেই। দেশে পানিদূষণ ও অন্যান্য দূষণের বিষয়টিও বহুল আলোচিত। পানিদূষণের কারণে মারাত্মক দূষিত পদার্থও আমাদের খাদ্যচক্রে মিশে যাচ্ছে। ফলে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

যাদের অতিরিক্ত লোভের কারণে দূষণ কমানো যাচ্ছে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করা হলে দেশের উন্নয়নের গতি কী ধরনের হুমকির মুখ পড়বে, তা-ও বহুল আলোচিত। সরকারের বিভিন্ন বিভাগ ও কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় না থাকলে দূষণরোধে সুফল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। দূষণ পরিস্থিতির উন্নয়নে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও নির্মল পরিবেশ গড়ে তোলার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে করোনার চতুর্থ ডোজ টিকা দেয়া শুরু
Next: ইউরোপে চিংড়ি রপ্তানিতে স্থবিরতা বিরাজ করছে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.