Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পশ্চাৎপদ পর্যটনশিল্প, সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

নিউজডেস্ক December 22, 2022

সম্পাদকীয়: করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী পর্যটন খাত ঝিমিয়ে পড়ে। তবে আগামী বছর থেকে তা আবার চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে পর্যটনশিল্পে বিশ্বের অন্যান্য দেশ এগিয়ে গেলেও বাংলাদেশে এর চিত্র বিপরীত। বিশ্বখ্যাত রেটিং সংস্থা মুন্ডি ইনডেক্সের তথ্য অনুযায়ী, পর্যটনশিল্পে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম। এশিয়ার ৪৬টি দেশের মধ্যেও বাংলাদেশ ৪২তম। ভারত তো বটেই, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও মিয়ানমারের মতো দেশগুলোও আমাদের তুলনায় অনেক এগিয়ে আছে।

কেন আমরা এভাবে পিছিয়ে আছি? এই খাতের বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যেটুকু এগিয়েছে, তা সম্ভব হয়েছে মূলত বেসরকারি খাতের উদ্যোক্তাদের কারণে। খাতটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতা নেই বললেই চলে। উপরন্তু আছে আমলাতান্ত্রিক জটিলতা। তাঁদের মতে, পর্যটন খাতের উন্নয়নে সরকারকে মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। অবশেষে সরকার সেই সত্যটি উপলব্ধি করেছে। পর্যটন খাতের সুপরিকল্পিত উন্নয়নে ৩০ বছর মেয়াদি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করছে।

চলতি ডিসেম্বরে মহাপরিকল্পনার খসড়া প্রণয়ন শেষ হবে এবং মার্চের মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এতে দেশের এক হাজার ৫১টি গন্তব্যকে পর্যটন পণ্য হিসেবে উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে যে পরিমাণ নদী রয়েছে পৃথিবীর খুব কম দেশেই তা আছে; কিন্তু নদীকেন্দ্রিক পর্যটনকে উপভোগ্য ও আকর্ষণীয় করতে বাস্তবে আমরা কিছুই করছি না। আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, যা বিশ্ব ঐতিহ্যের অংশ। সুন্দরবনের একটি ক্ষুদ্র অংশ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সেখানকার পর্যটন থেকে পশ্চিমবঙ্গের যে পরিমাণ রাজস্ব আয় হয়, তার সঙ্গে বাংলাদেশের আয়ের কোনো তুলনাই হয় না।

অথচ বাংলাদেশ অংশের সুন্দরবন নানা দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ। আমাদের রয়েছে বৃহত্তম সমুদ্রসৈকত, তারও যথাযথ সুবিধা আমরা নিতে পারছি না। আমাদের বিশাল সব হাওর রয়েছে। আছে বিস্তীর্ণ উপকূল, পাহাড়, বন, বরেন্দ্রভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পর্যটনে আমরা সেগুলো কাজে লাগাতে পারছি না। আমাদের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। গঙ্গাঋদ্ধি অঞ্চল হিসেবে খ্যাত এই অঞ্চলে খ্রিস্টপূর্ব ৫০০ শতকেরও আগের সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়।

গ্রিক, লাতিন ঐতিহাসিকদের রচনায়ও তার উল্লেখ রয়েছে। উয়ারী-বটেশ্বর (খ্রিস্টপূর্ব ৬০০), মহাস্থানগড় (খ্রিস্টপূর্ব তৃতীয় শতক), অষ্টম শতাব্দীর পাহাড়পুর, ময়নামতিসহ আরো অনেক স্থান ও স্থাপনা রয়েছে, যেগুলো অবহেলায় নষ্ট হচ্ছে। ঐতিহ্যকেন্দ্রিক ভ্রমণের সুযোগকেও আমরা কাজে লাগাতে পারিনি। আছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। ধর্মীয় পর্যটনেরও অনেক সুযোগ আছে; কিন্তু কোনো সুযোগকেই আমরা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। দেশের পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার যে মহাপরিকল্পনা তৈরি হচ্ছে, তার সুষ্ঠু ও সর্বাঙ্গীণ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি চলমান অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণে এই খাতের সম্ভাবনাকেও কাজে লাগাতে হবে।

Continue Reading

Previous: তানোর বাসির মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আ’লীগ নেতা আবুল বাসার সুজন
Next: মহাপরিকল্পনা বাস্তবায়নে পিছিয়ে পড়ছে রেলওয়ে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.