Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

চাপ এড়াতে পুরনো ফর্মুলা বেছে নিতে চান নেওয়াজ

নিউজডেস্ক September 27, 2021

এফএনএস স্পোর্টস: চূড়ান্ত সাফল্যের কোনো অতীত ছিল না বলে আকবর আলীরা ছিলেন একদম নির্ভার। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো শর্তের ঘেরাটোপেও কেউ তাঁদের বন্দি করে ফেলেনি। কিন্তু আকবরদের সাফল্য তাঁদের উত্তরসূরিদের পৃথিবী কঠিন করে দিয়েছে অনেকটাই। আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজে আরেকটি যুব বিশ্বকাপ খেলার প্রস্তুতিতে ব্যস্ত আইচ মোল্লাদের সঙ্গে যে স্বয়ংক্রিয়ভাবে জুড়ে গেছে ‘বর্তমান চ্যাম্পিয়ন’-এর তকমা। যা তাঁদের সচেতনে কিংবা অবচেতনে হলেও মনে করিয়ে দিচ্ছে যে এটি শুধুই আরেকটি বিশ্বকাপ নয়, শিরোপা ধরে রাখার অভিযানও। মাত্র ১৯ বছর বয়সী ক্রিকেটারদের পক্ষে এই বাড়তি চাপ সামলে নেওয়া কঠিন বলেই মনে করেন ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আকবরদের বিশ্বজয়ী দলের কোচ নাভিদ নেওয়াজ, ‘দেখুন, বর্তমান চ্যাম্পিয়নের তকমাটা এই ছেলেদের জন্য বড্ড কঠিন ব্যাপার হয়ে যায়। কারণ এটি একদমই নতুন একটি দল। এমন তো নয় যে আমরা গতবার চ্যাম্পিয়ন হওয়া দল নিয়েই খেলছি। একদম নতুন একটি দল, যারা এরইমধ্যে অনেকটা সময় হারিয়েও ফেলেছে (করোনা মহামারির কারণে)। অবশেষে যখন প্রস্তুতির জন্য অল্প কিছু মাস সময় ওরা পেয়েছে, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরেকটি বিশ্বকাপ খেলতে যাওয়ার আলোচনায় ওদের মানসিকভাবে আক্রান্ত হওয়ার সুযোগ রয়েই যায়।’ এই মুহূর্তে নাভিদ নেওয়াজের সবচেয়ে বড় চ্যালেঞ্জও এটিই যে, বাড়তি চাপে পিষ্ট হওয়া থেকে শিষ্যদের সুরক্ষার উপায় খুঁজে বের করা। অস্ট্রেলিয়ায় থিতু হওয়া এই শ্রীলঙ্কান কোচ অবশ্য এমন কোনো মহৌষধ আবিষ্কার করেছেন বলেও দাবি করছেন না। তিনি বরং আগেরবার আকবরদের নিয়ে যেভাবে কাজ করে সফল হয়েছেন, এবারও আইচদের জন্য সেই একই ফর্মুলা বেছে নেওয়ার কথা বললেন। বাড়তি চাপ হয়ে যায়, দলীয় আলোচনায় এমন কিছু ঢুকতেই দিচ্ছেন না, ‘এমনকি গতবারও আমরা কখনো বিশ্বকাপ জেতা নিয়ে কোনো কথা বলিনি। যা বলেছি, তা প্রক্রিয়া ঠিকঠাক রাখা নিয়ে। ছোটখাটো ব্যাপারগুলোই আমরা সঠিকভাবে করতে চেয়েছি, যাতে চূড়ান্ত ফলটা ভালো পাই। এবারও তা-ই করছি আমরা। চেষ্টা করছি, খুব বেশি সামনে না তাকিয়ে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে।’ প্রত্যেক খেলোয়াড় ধরে ধরে তাই কাজ করছেন নেওয়াজ, ‘আমি কাজ করছি দলে প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা নিয়ে। নিজের ভূমিকায় সে কেমন পারফরম করছে, দেখছি এটাও। এতে করে একজন কতটা উন্নতি করতে সক্ষম, সে বোঝাপড়াটা হয়ে যায়। এভাবে ব্যক্তি ধরে ধরে কাজ করছি, ১৫ জনকে নিয়েই। এভাবে কাজ করে যদি প্রত্যেকের পারফরম্যান্সে ১০ ভাগ উন্নতিও হয়, সেটিও দলে মূল্যবান প্রভাব রাখবে। আগেও এভাবেই কাজ করে সাফল্য এসেছে। এবারও সেভাবেই সামনে এগোনোর পরিকল্পনা।’ আকবররা বিশ্বকাপ জিতে আসার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে বোর্ডের ব্যাপক পরিকল্পনাও ভেস্তে যায় মহামারির কারণে। যেখানে এত দিনে দেশে-বিদেশে বিস্তর ম্যাচ খেলে ফেলার কথা, সেখানে মাত্রই আফগানিস্তান সিরিজ দিয়ে শুরু হলো আইচ মোল্লাদের প্রস্তুতি। ওয়ানডে সিরিজ জিতলেও একমাত্র যুব টেস্টে হেরে যাওয়া দলটি গত জানুয়ারিতে সিলেটে একটি অনুশীলন শিবির করার পর থেকেই ছিল তীর্থের কাকের মতো অপেক্ষায়। মাঝখানে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেললেও সত্যিকারের প্রস্তুতি তো আর তাতে হচ্ছিল না। তবে এখন প্রস্তুতির দুয়ারও খুলতে শুরু করেছে। দেশে আফগানদের বিপক্ষে খেলা যুব দল ৭ অক্টোবর যাচ্ছে শ্রীলঙ্কায়। সেখানে খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

Continue Reading

Previous: কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন দিবালা
Next: সাদা পোশাককে বিদায় জানালেন মঈন আলী

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

549792
Users Today : 239
This Month : 129163
This Year : 521228
Total Users : 549792
Views Today : 892
Total views : 1965431

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.