Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

স্কটল্যান্ডের জার্সি’র ডিজাইনার ১২ বছর বয়সী স্কুলবালিকা

নিউজডেস্ক October 19, 2021

এফএনএস স্পোর্টস: অবিশ্বাস্য হলেও সত্য, যে জার্সি পরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে স্কটল্যান্ড সেটির ডিজাইন একজন ১২ বছর বয়সী স্কুলবালিকা। তার নাম রেবেকা ডাওনি, থাকেন স্কটল্যান্ডের হ্যাডিংটনে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি বাছাইয়ের জন্য স্কটল্যান্ডের সব স্কুলে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। প্রায় ২০০ জন প্রতিযোগী নিজেদের জার্সি ডিজাইন জমা দেন। সেখান থেকে বিজয়ী নির্বাচিত হন ১২ বছর বয়সী রেবেকা। স্কটল্যান্ডের জাতীয় প্রতীক- দ্য থিসলের রঙের সঙ্গে মিল রেখে জার্সিটি ডিজাইন করেছেন রেবেকা। যা শুধু স্কটল্যান্ড নয়, বিশ্বব্যাপীই কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। যা এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় দলের খেলোয়াড়রা ওমানের উদ্দেশে দেশ ছাড়ার আগে তাদের সঙ্গে দেখাও করেছেন রেবেকা। এডিনবরায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল রেবেকা ও তার পরিবার। জার্সি ডিজাইনের প্রতিযোগিতাটি জেতার পর রেবেকা বলেছিলেন, ‘আমি খুবই উত্তেজিত ও রোমাঞ্চিত ছিলাম, যখন প্রতিযোগিতা জেতার পর জানতে পেরেছি। আমার বিশ্বাসই হচ্ছিলো না। আমার ডিজাইন করা জার্সিটি বাস্তবে দেখে অনেক খুশি হয়েছি। আমি এই জার্সি পরে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সমর্থন দিবো।’ নিজের ডিজাইন করা জার্সি পরে স্কটল্যান্ডের খেলা দেখা অবস্থায় তোলা রেবেকার ছবি পোস্ট করে ক্রিকেট স্কটল্যান্ড লিখেছে, ‘স্কটল্যান্ডের জার্সির ডিজাইনার ও-ই। হ্যাডিংটনের ১২ বছর বয়সী রেবেকা ডাউনি।’ তারা আরও লিখেছে, ‘নিজের ডিজাইন করা জার্সি পরে সে আমাদের প্রথম ম্যাচটি (বাংলাদেশের বিপক্ষে) দেখছিলো। তোমাকে আরও একবার ধন্যবাদ রেবেকা।’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন রেবেকা। মাত্র ১২ বছর বয়সে বিশ্বকাপের মতো আসরের জার্সি ডিজাইন করার কৃতিত্ব দেখানোয় সবাই তার দক্ষতার প্রশংসা করছেন। এমনকি আইসিসি পর্যন্ত পৌঁছে গেছে রেবেকার এই কৃতিত্ব। তারা ক্রিকেট স্কটল্যান্ডের টুইটটি রি-টুইট করে লিখেছে, ‘স্কটল্যান্ডের কী অসাধারণ জার্সি এটি। দুর্দান্ত কাজ করেছো রেবেকা।’ রেবেকার ডিজাইন করা জার্সি পরে বিশ্বকাপে শুভ সূচনাই করেছে স্কটিশরা। রোববার বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারিয়েছে স্কটল্যান্ড।

Continue Reading

Previous: এখনই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই
Next: ওয়ার্নারকে নিয়ে চিন্তিত নন ম্যাক্সওয়েল

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

547717
Users Today : 3184
This Month : 127088
This Year : 519153
Total Users : 547717
Views Today : 20650
Total views : 1956954

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.