সাজ্জাদুদ তুহিন, নওগাঁ
শীত এলেই কাবু হয়ে পড়েন উত্তরের জেলা নওগাঁর মানুষ। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় বাড়তে থাকে শীতের দাপট। প্রতি শীতে অসহায় হয়ে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে অসহায় মানুষকে উষ্ণতা দিতে এগিয়ে এসেছে ‘স্বপ্নচুড়া ফাউন্ডেশন’।
শনিবার (২৪ ডিসেম্বর) সারাদিন নওগাঁর মান্দা উপজেলা পরানপুর ইউপির বালুবাজার কিন্ডার গার্টেন স্কুল মাঠে চত্বরে স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খানের সভাপতিত্বে প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের হাতে এসব কম্বল ও চাদর তুলে দেন সংগঠনটির সদস্যরা। কনকনে শীতের শুরুতে ভালো মানের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে সাড়ে ৭০০ দরিদ্র মানুষের মুখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, হাফিজুর রহমান রিপন, মাসুদ রানা, মেহেদী হাসান, বজলুর রহমান লিকু, লিয়াকত হোসেন লিটন, মতিউর রহমান ও ইউপি সদস্য আতাউর রহমান প্রমুখ।
