স্টাফ রিপোর্টার
আগামী ২৯শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে শাহমখদুম থানা আওয়ামীলীগ। এ জনসভা সফল করার লক্ষে শাহমখদুম থানার নেতৃত্বে ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ পূর্ব পশ্চিমের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পরিচালনা করেন ১৭ নম্বর ওয়ার্ডের পুর্বের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
সভায় উপস্থিত ছিলেন শাহমখদুম থানার সাধারন সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন শাহু, মহানগর আওয়ামীলীগ নেতা ফিরোজ কবির সেন্টু, ১৭নং পশ্চিম সাধারন সম্পাদক সারোয়ার হোসেন, বাদশা শেখসহ এলাকার নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
