Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ডেঙ্গু নিয়ে আর আলোচনা নয়, এবার চাই যথাযথ উদ্যোগ

নিউজডেস্ক January 15, 2023

সম্পাদকীয়: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেশে ব্যাপক আলোচনা হলেও অবস্থার তেমন পরিবর্তন হয় নি। কালাজ্বর, ম্যালেরিয়া বা গোদরোগ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার যে সফলতা দেখিয়েছে, ডেঙ্গুর ক্ষেত্রে তেমনটা ঘটেনি। কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা কর্মকৌশল নেই। ফলে সময়ের ব্যবধানে ডেঙ্গুর ধরন পালটিয়ে এখন চারটি ধরন হয়েছে। ডেন-১ ডেন-২ ডেন-৩ ও ডেন-৪ ধরনের ডেঙ্গুর তিনটি একই সাথে এবছর সক্রিয় হতে দেখা যায়। যা আগে দেখা যায় নি। ফলে আক্রান্ত রোগীদের পরিস্থিতি খারাপের দিকে চলে যায়।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে২০২২ সালে। বিগত বছরটিতে ২৮১ জন মারা গেছে ডেঙ্গুতে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে, এদের মধ্যে ৬৭ জন শিশু। ১৮ বছরের নিচের মৃত ব্যক্তিদের প্রয় এক চতুর্থাংশ। রোগ নিয়ন্ত্রণ শাখার মতে গত বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। যার মধ্যে শিশুর সংখ্যা ছিল ১৪ হাজার ৯৭২ জন। ২০০০ সালে দেশে প্রথম বড় আকারের ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তারপর থেকে ডেঙ্গু বাহক এডিস মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা শুরু হয়। কিন্তু কাজের কাজ কিছু হয় নি। সারা দেশ ডেঙ্গু ভীতি ছড়িয়ে পড়ে। যা চলমান নতুন বছরেও অব্যাহত আছে।

ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় রোগ সর্ম্পকে বুঝে উঠতেও সসময় চলে যায়, অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মৌসুমি সর্দি জ্বরে, আবার কেউ কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কিন্তু অনেকেই তা গুরুত্ব দেন নি। ফলে ঠিক সময়ে পরীক্ষা করানো হয়নি। পরীক্ষায় যখন ডেঙ্গু রোগ শনাক্ত হয়, তখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়ে। রোগ নিয়ন্ত্রণ শাখার একটি পর্যালোচনায় দেখা যায়। ৬৪ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে। অর্থাৎ খুব জটিল পরিস্থিতি তৈরি হবার পর তাদের হাসপাতালে আনা হয়েছে।

এবার ডেঙ্গুতে যে ৬৭ শিশুর মৃত্যু হয়েছে তার মধ্যে ১৬ শিশু বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে। সেখানকার চিকিৎসকরা বলছেন, এক্সপ্যানডেড ডেঙ্গু সিনড্রোম’ নিয়ে শিশুরা হাসপাতালে আসার আগেই তাদের অঙ্গ-পতঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার পর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার আগে তাদের সঠিক চিকিৎসা করা হয়নি বা কোর চিকিৎসা দেওয়া হয় নি।

এডিস মশার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই প্রতিবছর সুনির্দিষ্ট সময়ে স্বাস্থ্য অধিদপ্তর মশা জরিপ করে। আর ডেঙ্গু দেখা দিলে সিটি করপোরেশন মশা মারার ওষুধ ছিটায়। প্রতি বছর একই চিত্র দেখা যায়। মশাও নিয়ন্ত্রণ হয় না। ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষও বাঁচে না। তাই পাঁচ বা দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনা করে এডিস মশা মারার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।

কিন্তু তা নিয়ে কেউ ভাবে না। সময় এসেছে ডেঙ্গু নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার। প্রয়োজনে বিশেষ সংস্থাকে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। বছর বছর এত গুলো মানুষ ডেঙ্গুতে মরবে, তাদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নেওয়া তো যেতেই পারে। আমরা আশা করবো, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেবে। সাথে নাগরিকদেরও সচেতন হতে হবে ডেঙ্গু বাহিত এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে।

Continue Reading

Previous: বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত সড়ক চারলেনে উন্নীতকরণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র
Next: জনঘনত্বের চাপ কমাতে ঢাকাতে আরো উপশহর গড়ার উদ্যোগ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.