Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দেশে কর্মরত বিদেশি নাগরিক, আয়কর আদায় নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক January 17, 2023

সম্পাদকীয়: দেশে কর্মরত বিদেশি কর্মীদের কাছ থেকে কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নানা ধরনের উদ্যোগ নেয় কিন্তু সব উদ্যোগই ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। বিষয়টি উদ্বেগজনক। কারণ, এতে সরকার অন্তত সাড়ে ৪ হাজার কোটি টাকার আয়কর থেকে বঞ্চিত হচ্ছে। দেশে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিক নানা কাজে নিয়োজিত রয়েছেন। তাদের সঠিক সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ইমিগ্রেশন পুলিশের ডেটাবেজের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে দেশে ২ লাখেরও বেশি বিদেশি অবস্থান করেছেন।

তাদের মধ্যে অর্ধেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। বোঝাই যায়, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা মূলত অবৈধভাবে এ দেশে কাজ করছেন। অধিকাংশ বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে টুরিস্ট ভিসা ব্যবহার করেন। এরপর অনেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। বিদেশিদের আয়ের ওপর ৩০ শতাংশ আয়কর ধার্য আছে।

তাই অনেক প্রতিষ্ঠান বিদেশিদের নিয়োগ দিয়ে তাদের বেতনভাতা গোপন রাখে। এর মাধ্যমে শুধু কর ফাঁকি নয়, বিদেশিদের হুন্ডিতে বাকি টাকা পরিশোধ করার কারণে অর্থ পাঁচারও হচ্ছে। কাজেই বিদেশিদের কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ইতঃপূর্বে বিদেশি কর্মীদের কাছ থেকে কর আদায়ে টাস্কফোর্স গঠন করা হয়েছিল।

এ টাস্কফোর্সের কাজ ছিল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কর ফাঁকিবাজ বিদেশিদের চিহ্নিত করা। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর পর টাস্কফোর্সের কাজ বন্ধ হয়ে যায়। গত বছর অর্থমন্ত্রী বিদেশি কর্মীদের শনাক্ত করে আয়কর আদায় বৃদ্ধি ও অর্থ পাঁচার রোধে এনবিআর, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, এখনো এ নির্দেশের বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে।

কারণ, উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিক অবৈধভাবে এ দেশে কাজ করায় একদিকে দেশের যুবশক্তি কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। আয়কর অধ্যাদেশে অবৈধভাবে বিদেশিদের নিয়োগ দিলে নিয়োগদাতাকে সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক দণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। এ আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

Continue Reading

Previous: বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে সম্মত বাংলাদেশ-নাইজেরিয়া
Next: এবারও ঠিক থাকছে না এডিপিতে বৈদেশিক সহায়তা ব্যয়ের লক্ষ্য

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.