স্টাফ রিপোর্টার
ঈদে মিলাদন্নাবী উপলক্ষে মহানগরীর ১৯নং ওয়ার্ড ৩নং গলিতে অবস্থিত আসরাফিয়া খানকা শরিফ হতে একটি র্যালি বের করা হয়েছে। গতকাল রাত আনুমানিক ৮টায় প্রায় শতাধিক আসেকানদের নিয়ে কমিটির নেত্রীবৃন্দ ৩নং গলি থেকে হযরত শাহমখদুম (রাঃ) দরগায় চাদর চড়াতে যান এবং দরগা হয়ে পূনরায় খানকা শরিফে এসে র্যালিটি শেষ হয়। র্যালিটি চলাকালে উপস্থিত ছিলেন, যথাক্রমে আশরাফিয়ার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড: হাসিবুল ইসলাম কচি আশরাফি, রাজশাহী মহানগরীর সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইনসাফুল ইসলাম (সোবহান) প্রমুখ। পরে রাত আনুমানিক ১১টার দিকে প্রায় ৫/৬ শত আসেকানদের মাঝে তবারক বিতরণ করা হয়।
