স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৮টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার পর্যন্ত বিভিন্ন সময়ে এই উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এসময় উদ্বোধন করা হয়-আইসিইউ কমপ্লেক্স, মডার্ন মরচুয়ারি, সিকিউরিটি কমপ্লেক্স, আলট্রাসনোগ্রাফী কমপ্লেক্স, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও গাইনি ওপিডি, মহিলা গোসলখানা, সার্জারী বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস ও গাইনি অ্যান্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী গণপ‚র্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এ.বি.এম. হুমায়ুন কবীর, রাজশাহী। গণপ‚র্ত জোন এর নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, উপ-বিভাগীয় প্রকৌশলী মুনমুন হোসেন, মোঃ রবিউল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আয়াতুল্লাহ, মোঃ দেলওয়ার হোসেন, রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও শহিদুল ইসলামসহ রাজশাহী গণপ‚র্ত বিভাগ-২ ও রামেক হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
