Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অসাধু সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে হবে

নিউজডেস্ক January 23, 2023

সম্পাদকীয়: প্রতিবছর রমজান শুরু হওয়ার বহু আগে থেকেই অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে বিভিন্ন ভোগ্যপণ্যের বাজার মাত্রাতিরিক্ত অস্থির করে তোলে। আবার রমজানের ঠিক আগমুহূর্তে সরকারের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীরা পরিকল্পনা অনুযায়ী কোনো কোনো পণ্যের দাম নামমাত্র কমিয়ে দেয়। বছরের পর বছর চলছে তাদের এ অপকৌশল। এভাবে ব্যবসায়ীরা প্রতিবছর ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের অর্থ।

বারও সেই চক্রটি একই কৌশল অবলম্বন করছে। রমজাননির্ভর পণ্যের দাম দুই মাস আগেই বাড়িয়ে দেওয়া হচ্ছে। অসাধুদের এই কৌশল ওপেন সিক্রেট হলেও তাদের নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ভূমিকা দৃশ্যমান নয়। কর্তৃপক্ষ লোক দেখানো কিছু পদক্ষেপ নেওয়ার কারণেই অসাধু ব্যবসায়ীরা নির্বিঘ্নে চালিয়ে যায় তাদের অপকর্ম। এ অবস্থায় ভোক্তাদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে রমজানের সময় এবং এর আগে-পরে। চলতি বছর ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাজার অস্থির থাকবে, এটি অনেক আগেই ধারণা করা গেছে।

ডলার সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, জ্বালানির মূল্যবৃদ্ধি-এসব কারণে চলতি বছর ভোগ্যপণ্যের বাজারে কতটা চাপ থাকবে, তাও অনুমেয়। এ প্রেক্ষাপটে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে বছরব্যাপী অভিযান চালানো না হলে ভোক্তাদের দুর্ভোগের অবসান হবে না। অসাধু ব্যবসায়ীরা যেহেতু মাত্রাতিরিক্ত কারসাজির আশ্রয় নিচ্ছে, সেহেতু বাজার তদারকি সংস্থাগুলোকে সেই অনুপাতে অভিযান পরিচালনা করতে হবে। তদারক সংস্থাগুলো অভিযান পরিচালনার পরও কেন বাজারের অস্থিরতা কমে না, কর্তৃপক্ষকে এর উত্তর খুঁজে বের করতে হবে।

বাজারে সিন্ডিকেটের প্রভাব কতটা বেড়েছে, তা বোঝা যায় চিনির দাম বৃদ্ধি দেখে। বেশ কিছুদিন ধরেই সুপারশপগুলোয় দেশি চিনি পাওয়া যাচ্ছে না। মানুষ বাধ্য হয়ে আমদানিকৃত চিনি ক্রয় করছে। ডলারের এ সংকটকালেও দেশি চিনি নিয়ে কারসাজি চলছে। প্রশ্ন হলো, তদারক সংস্থাগুলো তাহলে কী করছে? বস্তুত তদারক সংস্থাগুলোর দায়সারা গোছের দায়িত্ব পালনের কারণেই অসাধু ব্যবসায়ীরা কারসাজি করার সাহস পায়। নিত্যপণ্যের বাজারের অস্থিরতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় নিম্ন-আয়ের মানুষ।

সব মিলে বাড়ছে মানুষের জীবনযাত্রার ব্যয়। যাদের আয় বাড়বে না, তাদের বাধ্য হয়ে কমাতে হবে জীবনযাত্রার মান। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণগুলো হলো-প্রথাগত সরবরাহ প্রক্রিয়া, অতিরিক্ত মজুতের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অপর্যাপ্ত ও সমন্বয়হীন বাজার মনিটরিং। রমজানে বিভিন্ন পণ্যের বাড়তি চাহিদা সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে কর্তৃপক্ষকে বিশেষভাবে তৎপর থাকতে হবে।

যেহেতু অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিষয়টি নতুন নয়, সেহেতু কর্তৃপক্ষের জোরালো নজরদারি অব্যাহত রাখতে হবে। এ ছাড়া আরও যেসব কারণে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হতে পারে, সেগুলোও চিহ্নিত করে আগে থেকেই নিতে হবে ব্যবস্থা। আসন্ন রমজানে সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের পাশাপাশি দেশের ব্যবসায়ীদেরও আন্তরিক হতে হবে।

Continue Reading

Previous: মহানগরীতে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা ও ছিনতাই: উদ্ধার হয়নি ল্যাপটপ ও নগদ টাকা!
Next: আরজেএসসির নিবন্ধিত বিপুলসংখ্যক কোম্পানিরই টিআইএন নেই

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.