আলো ডেস্ক: মাদারীপুর জেলার ডাসারে পানিতে ডুবে আমির হামজা নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা আটিপাড়া এলাকার মাওলা মাতুব্বরের ছেলে। জানা গেছে, গতকাল সোমবার দুপুরে শিশু আমির হামজা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষণা করেন।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।
