Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে, শেখ হাসিনা মেরামত করেছেন: কাদের

নিউজডেস্ক January 23, 2023

আলো ডেস্কঃ বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা কী করে রাষ্ট্র মেরামত করবে যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে। রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার সরকার। এদেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তার সরকার। দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, তারা ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা।

বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই। সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, শীতে মানুষ কষ্টে আছে। আমরা মানুষের পাশে আছি। মানুষের যেকোনও কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলাম, আছি, থাকব।

বিএনপির কর্মসূচির পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের দল মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ করছে। বিএনপি হতাশায় হাসপাতালে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে আবারও হাঁকডাক, মিথ্যাচার শুরু করেছে। আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির সহ্য করতে না পেরে অন্তর জ্বালায় ভুগছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের অন্তর জ্বালা নাই। আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ বিএনপির সঙ্গে নেই, তাদের আন্দোলন দেখেই বোঝা যায়।

বিএনপির ভুয়া আন্দোলন থেকে জনগণ মুখ ফিরিয়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু আসার পর বিএনপি নেতারা হাসপাতালে কেন গিয়েছে? অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল। তারাই দেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছে।

এই পথ থেকে বেরিয়ে আসতে না পারলে কখনোই আন্দোলনে সফল হবে না। নির্বাচনেও সফল হবে না বিএনপি। তারা ভণ্ডামির রাজনীতি করছে। নির্বাচন মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে। অনুষ্ঠানে প্রায় তিন হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Continue Reading

Previous: আইডি হ্যাক করে ১৫ দিনে ৫৪৭ জন্মনিবন্ধন সনদ ইস্যু
Next: নির্বাচনে সাধারণ আসনের ১০ শতাংশে নারীদের মনোনয়নের দাবি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.