Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাড়ছে কিডনি রোগীর সংখ্যা , চিকিৎসার সুযোগ-সুবিধা বাড়াতে হবে

নিউজডেস্ক January 24, 2023

সম্পাদকীয়: দেশে কিডনি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক বছরে হাসপাতালে ভর্তি হওয়া কিডনি রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২১ সালে সারা দেশের সরকারি হাসপাতালে ভর্তি হওয়া কিডনি রোগীর সংখ্যা ছিল ১৫ হাজার ৪০৭ জন, ২০২২ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৩০৬ জন। মৃত্যুর সংখ্যাও বেড়েছে অনুরূপভাবে। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে মারা গিয়েছিল ৫৪১ জন। আর ২০২২ সালে এই সংখ্যা দাঁড়ায় এক হাজার ২৭ জনে।

হাসপাতালে ভর্তির সুযোগ খুব কম থাকা, ব্যয়বহুল চিকিৎসা নেওয়ার ক্ষমতা না থাকাসহ বিভিন্ন কারণে হাসপাতালের বাইরেও প্রতিনিয়ত বহু রোগীর মৃত্যু হচ্ছে। তা ছাড়া দেশে এখন পর্যন্ত কিডনি রোগ চিকিৎসার প্রধানতম উপায় ডায়ালিসিসের অপ্রতুল ও অতিরিক্ত ব্যয় অধিক সংখ্যায় রোগী মৃত্যুর অন্যতম কারণ। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই কিডনি রোগের প্রকোপ বাড়ছে। ১৯৯০ সালে পৃথিবীতে মোট মৃত্যুর ২৭তম কারণ ছিল দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি)।

২০১০ সালে এটি মৃত্যুর ১৮তম কারণ হয় এবং ২০২০ সালে পরিণত হয় ১১তম কারণে। বাংলাদেশে কিডনি রোগের সঠিক পরিসংখ্যান নেই। অভাব রয়েছে দক্ষ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের। অভাব রয়েছে চিকিৎসাসংক্রান্ত সুযোগ-সুবিধারও। ২০০৮ সালে কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত জরিপের ভিত্তিতে বলা হয়েছিল, দেশে কিডনি রোগীর সংখ্যা দুই কোটি। এত দিনে এই সংখ্যা নিশ্চয়ই অনেক বেড়েছে। অথচ সারা দেশে নেফ্রোলজিস্ট আছেন মাত্র ২০০ জন।

কিডনি রোগীদের জন্য দেশে একটিমাত্র বিশেষায়িত হাসপাতাল রয়েছে। সেখানে শয্যা আছে ১৫০টি। হাসপাতালটির নেফ্রোলজি বহির্বিভাগে প্রতিদিন রোগী আসে গড়ে প্রায় সাড়ে তিন শ, ভর্তির সুযোগ থাকে ১০ থেকে ১৫ জনের। একইভাবে ইউরোলজি বহির্বিভাগে রোগী আসে প্রতিদিন গড়ে ১২০ জন, ভর্তির সুযোগ থাকে ১০ জনের। এই অবস্থায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও প্রতিদিন বহু রোগীকে ফিরে যেতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বাংলাদেশে ৭৬ শতাংশ কিডনি রোগীই মারা যায় কিডনি প্রতিস্থাপন বা সময়মতো ডায়ালিসিস করাতে না পারার কারণে।

সারা দুনিয়ায় প্রধানত দুই উপায়ে কিডনি প্রতিস্থাপন করা হয়। একটি হচ্ছে আগে থেকে দান করে যাওয়া ‘ক্লিনিক্যালি ডেড’ ব্যক্তির কিডনি এবং অন্যটি হচ্ছে স্বেচ্ছায় দান করা জীবিত ব্যক্তির কিডনি। বাংলাদেশে প্রথমটির প্রচলন নেই বললেই চলে। আর দ্বিতীয়টির ক্ষেত্রে ১৯৯৯ সালের কিডনি প্রতিস্থাপন আইন অনুযায়ী শুধু নিকটাত্মীয়রাই কিডনি দিতে পারে। সেখানেও রয়েছে নানা জটিলতা। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনকে এগিয়ে নেওয়ার জন্য দ্রুত যথাযথ আইনগত ও পেশাগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি ডায়ালিসিসের পর্যাপ্ত সুযোগসহ কিডনি চিকিৎসার সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

Continue Reading

Previous: রাষ্ট্রপতি ভোট নিয়ে স্পিকার-সিইসি বৈঠক আজ
Next: বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে পুলিশ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.