Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বায়ুদূষণের শীর্ষে ঢাকা নির্মল পরিবেশ সৃষ্টিতে উদ্যোগ নিন

নিউজডেস্ক January 25, 2023

সম্পাদকীয়: দূষিত বায়ুর দেশ হিসেবে কয়েক বছর ধরে বিশ্বে এক নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর রাজধানী শহরগুলোর মধ্যে ঢাকা ছিল দুই নম্বরে, এক নম্বরে ছিল দিল্লি। এবার দিল্লিকে টপকে ঢাকা উঠে এসেছে এক নম্বরে। বায়ুদূষণের কারণে সৃষ্ট রোগব্যাধি এবং মৃত্যুর পরিসংখ্যানও নিশ্চয়ই এই পর্যায়ক্রম অনুসরণ করবে। কিন্তু তা নিয়ে আমাদের নীতিনির্ধারক ও কর্তাব্যক্তিদের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না।

প্রকাশিত খবরে জানা যায়, গত সোমবার ঢাকার মহাখালীতে থাকা আইসিডিডিআরবি স্টেশনে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৪৫১, ইটভাটা অঞ্চল হিসেবে পরিচিত হেমায়েতপুরে ছিল ৩৯৮ এবং বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাস স্টেশনে ছিল ৩৬৩, যা খুবই বিপজ্জনক বলে গণ্য করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের উহানে একিউআই ছিল ২৪০, তৃতীয় অবস্থানে থাকা কুয়েত সিটিতে ছিল ১৮৪। এ ছাড়া ভারতের দিল্লিতে ছিল ১৮১ এবং পাকিস্তানের লাহোরে ছিল ১৮০।

গত মঙ্গলবারও ঢাকার অবস্থান প্রায় একই রকম ছিল। এই বায়ুমান অনুযায়ী সহজেই অনুমেয় যে ঢাকার মানুষ কিভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে! বিশ্বে শুধু বায়ুদূষণের কারণে প্রতিবছর ৭০ লাখের বেশি মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে এই মৃত্যুর সংখ্যা লক্ষাধিক। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, বায়ুদূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০১৯ সালের এক সমীক্ষায় দেখা যায়, দূষণজনিত মৃত্যুর পরিমাণ ২০১৫ সালের পর থেকে বেড়েছে ৭ শতাংশ এবং ২০০০ সালের পর থেকে বেড়েছে ৬৬ শতাংশ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার বিভিন্ন দেশ ও শহরের বায়ুমান বা একিউআই নির্ণয়ে নিয়মিতভাবে কাজ করছে। একিউআই ১৫০-এর ওপরে ওঠাকেই ক্ষতিকর মনে করা হয়, বিশেষ করে শ্বাসতন্ত্রের সমস্যা আছে এমন লোকজনের জন্য। বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় ফুসফুসের। কারণ দূষিত বায়ুর সঙ্গে থাকা অতি ক্ষুদ্র ক্ষতিকর বস্তুকণা নিঃশ্বাসের সঙ্গে সরাসরি ফুসফুসে ঢুকে যায়। এরপর রক্তের সঙ্গে সারা দেহে ছড়িয়ে যায়।

এক দশক আগে পরিচালিত ফুসফুসের সক্রিয়তা বা পিএফটি (পালমোনারি ফাংশন টেস্ট) পরীক্ষাভিত্তিক এক জরিপে দেখা যায়, ঢাকার ২৩.৪৭ শতাংশ মানুষ ফুসফুসের কোনো না কোনো রোগে আক্রান্ত। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। সেই সংখ্যা এখন নিশ্চয়ই অনেক বেড়েছে। আমরা মনে করি, বড় শহরগুলোর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কলকারখানা, ইটভাটা, মেয়াদোত্তীর্ণ যানবাহনসহ অত্যধিক দূষণের কারণগুলো নিয়ন্ত্রণ করতে হবে। দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থাকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

Continue Reading

Previous: শিক্ষার্থীদের পোষাক, জুতা ও স্কুল ব্যাগ নেই তবুও শিক্ষকের অবদানে শীর্ষ
Next: বাজারে মিলছে না বেশিরভাগ এলপিজি কোম্পানির গ্যাস

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.