Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে অপ্রয়োজনীয় আমদানি বন্ধ করতে হবে

নিউজডেস্ক January 26, 2023

সম্পাদকীয়: দেশে বছরখানেক আগেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। তা এখন ৩২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আইএমএফের হিসাবে যা আরো কম, ২৪ বিলিয়ন ডলারের কাছাকাছি। ফলে রিজার্ভ নিয়ে দেশ বড় সংকটের মুখোমুখি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অথচ অপ্রয়োজনীয় পণ্য ও সেবা আমদানি কমছে না। এমন অনেক পণ্য অবাধে আমদানি করা হচ্ছে, যেগুলো দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত করছে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক নানা কারণে দেশের অর্থনীতি ক্রমেই গভীরতর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁদের মতে, এই সংকট থেকে রক্ষা পেতে হলে অপ্রয়োজনীয় আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে হবে এবং বৈদেশিক মুদ্রার সঞ্চিতি শক্তিশালী করতে হবে।

একই সঙ্গে দেশীয় শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। তিন বছর ধরে চলা কভিড মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অবরোধ-নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়াসহ নানা কারণে বৈশ্বিক অর্থনীতিতে সংকট ক্রমেই গভীরতর হচ্ছে। এ অবস্থায় অনেক দেশই নিজ নিজ অর্থনীতির স্বার্থে বৈদেশিক মুদ্রার অপচয় রোধে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও তেমন কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু অর্থনীতিবিদদের মতে তা পর্যাপ্ত নয়।

ফলে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি এমন সব পণ্য আমদানি করা হচ্ছে, যেগুলো দেশেই চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে এ ধরনের পণ্য আমদানির পেছনেই খরচ হয়ে গেছে মোট আমদানি ব্যয়ের ৪৫ শতাংশ। ফলে দেশে তৈরি অনেক পণ্য অবিক্রীত থেকে যাচ্ছে। দেশের শিল্প ও কর্মসংস্থানের ক্ষতি হচ্ছে। এসব ক্ষেত্রে অনেক দেশেই অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করা হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের পাটসহ আরো অনেক পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক রয়েছে। অনেক দেশেই স্থানীয় শিল্পের সুরক্ষায় অধিক হারে সম্পূরক শুল্ক বা নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়।

বাংলাদেশেও এসব উদ্যোগ নেওয়া যেতে পারে। তাতে অপ্রয়োজনীয় আমদানি যেমন কমবে, তেমনি দেশীয় শিল্প সুরক্ষা পাবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে। প্রকাশিত খবরে জানা যায়, বাংলাদেশে এখন বিশ্বমানের মোবাইল ফোনসেট তৈরি হচ্ছে এবং দেশ এ ক্ষেত্রে প্রায় স্বয়ংসম্পূর্ণ। রপ্তানিও হচ্ছে। এই খাতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে। তার পরও প্রচুর মোবাইল ফোনসেট আমদানি হচ্ছে। দেশীয় শিল্পের বাজার সংকুচিত হয়ে পড়ছে।

একই অবস্থা নিত্যব্যবহার্য ইলেকট্রনিক জিনিসপত্র, টাইলস, সিরামিকশিল্পের ক্ষেত্রেও। আমদানির ক্ষতিকর প্রভাব পড়ছে সফটওয়্যার শিল্পেও। কৃষি, শিল্প ও সেবা খাতের অনেক পণ্য রয়েছে, যেগুলো অপ্রয়োজনীয়ভাবে আমদানি করা হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় আমাদের আরো তৎপর হতে হবে। অপ্রয়োজনীয় সব ধরনের আমদানি বন্ধ করতে হবে।

Continue Reading

Previous: শীত কি শেষ, যা বলছে আবহাওয়া অফিস
Next: অস্বাভাবিক হারে বাড়ছে ঝুঁকিপূর্ণ যান মোটর সাইকেলের ব্যবহার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.