তথ্যবিবরণী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ , এমপি বলেছেন, গণতন্ত্রের মানস্কন্যা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনারআগামী ২৯ জানুয়ারি রাজশাহী আগমন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলে দলের নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব তৈরি হয়েছে। এই দিনটিকে কেন্দ্র করে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে রাজশাহী মাদ্রাসা মাঠ পরিদর্শনকালেপ্রধানমন্ত্রীর আগামী রবিবারের জনসভা নিয়ে সাংবাদিকদেরব্রিফ করার সময়তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় গত ১৪ বছরে রাজশাহী বদলে গেছে। আমরা সবসময় মানুষের সাথে ছিলাম বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আমরা শুধু এখন ভোট চাচ্ছি তা নয়, আমরা সারা বছরই মানুষের পাশে ছিলাম। আওয়ামী লীগ সবসময় মাঠে থাকে জনগণের পাশেই থাকে। করোনা মহামারির সময় যখন পৃথিবী স্থবির হয়ে পড়েছিল, তখনও আমরা মানুষের পাশেই ছিলাম।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী মাদ্রাসা মাঠে শুধু জনসভায়ই করবেন না তিনি রাজশাহী অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। আমরা আশা করছি, যদিও মাদ্রাসা মাঠ জনসভাস্থল, কিন্তু ওই দিন সারা রাজশাহী শহরে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবেবিএনপির সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি পুরাতন গাড়ির মতো। তাদেরকে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়। তারা কীভাবে জনগণের পাশে থাকবে। তাদের দম ফুরিয়ে গেছে।
এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ দলের নেতাদের সাথেজনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।
