Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

আওয়ামী লীগের জনসভায় বিশেষ ট্রেন, নাটোরে যাত্রীদের ভোগান্তি

নিউজডেস্ক January 30, 2023

আলো ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে ‘বিশেষ ট্রেনে’ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাটোর থেকে রাজশাহী গিয়েছেন। নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেনে করে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিলেও ব্যস্ততম সময়সূচির মধ্যে বিশেষ ট্রেনগুলো ছাড়ায় অন্য ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

নাটোর থেকে বিশেষ ট্রেনটি গতকাল রোববার সকাল ৯টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি নাটোর স্টেশন থেকে না ছেড়ে পাঁচ স্টেশন পেছনে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে মাধনগর স্টেশন থেকে ছাড়ে। বিশেষ ট্রেনের কারণে ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেনটি মাধনগর স্টেশনে আধা ঘণ্টা দাঁড়িয়ে ছিল বলে জানান যাত্রীরা।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবতী জানান, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ ট্রেন ‘নাটোর স্পেশাল’, ‘সান্তাহার স্পেশাল’ এবং ‘জয়পুরহাট স্পেশাল’ এই তিনটি বিশেষ ট্রেনই রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে। প্রধানমন্ত্রীর রাজশাহীতে জনসভা উপলক্ষে আওয়ামী লীগ নেতারা অগ্রিম টিকিটের বিনিময়ে বিশেষ ট্রেনগুলো ভাড়া নিয়েছে। ট্রেনের বগির ভেতরে সিট না পেয়ে অনেকে ছাদে চেপে সমাবেশে গেছেন। সমাবেশ শেষ হলে পুনরায় বিশেষ ট্রেনগুলো নেতাকর্মীদের নিয়ে রাজশাহী স্টেশন থেকে গন্তব্যস্থলে ছেড়ে যাবেন বলে জানান অশোক।

নাটোর রেলওয়ে স্টেশনে কথা বলার সময় ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেনের কয়েকজন যাত্রী জানান, বিশেষ ট্রেনের কারণে ‘উত্তরা এক্সপ্রেস’ বিভিন্ন স্টেশনে বাড়তি সময় দাঁড়াচ্ছিল। মাহিন হোসেন নামে ‘উত্তরা এক্সপ্রেস’-এর এক যাত্রী বলেন, জয়পুরহাট উপজেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তিনি। অন্যদিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়। কিন্তু গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছায়।

আরমান হোসেন নামে অপর যাত্রী বলেন, সকাল ৮টা থেকে নাটোর স্টেশনে ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেনের জন্য অপেক্ষা করছেন তিনি। পরে সকাল সাড়ে ১০টায় ট্রেন আসে। এতে তার মত অনেক যাত্রীর ভোগান্তিতে পড়তে হয়। ভোগান্তির বিষয়ে জানতে চাইলে অশোক কুমার চক্রবর্তী বলেন, “এক লাখ ২৪ হাজার ১২৮ টাকায় ট্রেনের সবগুলো টিকেট বিরকুৎসা থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। “পরে অফিসের একটু ভুলের কারণে সেটা নাটোর টু রাজশাহী হয়। এ কারণে উত্তরা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের একটু ভোগান্তি হয়।”

Continue Reading

Previous: ৮ ফেব্রুয়ারি এইচএসসির ফল প্রকাশ
Next: ১২ দলীয় জোটের সঙ্গে আন্দোলন বেগবান করতে আলোচনা বিএনপির

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.