Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পাঁচার হচ্ছে দুর্যোগকবলিত মানুষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে

নিউজডেস্ক January 31, 2023

সম্পাদকীয়: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রমান্বয়ে মানুষ বেশি করে সর্বস্ব হারাচ্ছে। দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। জীবন-জীবিকার অনিশ্চয়তার মুখে এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত অসহায় জীবনযাপন করে। আর তারাই ক্রমে বেশি করে মানবপাঁচারকারীদের শিকারে পরিণত হয়।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে ‘দ্য গ্লোবাল অ্যাকশন অ্যাগেইনস্ট ট্রাফিকিং ইন পারসন অ্যান্ড দ্য স্মাগলিং মাইগ্র্যান্টস’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতেও উঠে এসেছে এমন চিত্র। বৈশ্বিক এই প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সাইক্লোনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে এবং সিলেট অঞ্চল থেকে মানুষ বেশি করে মানবপাঁচারকারীদের কবলে পড়ছে। কিছুটা ভালো জীবনের প্রত্যাশা সব মানুষেরই থাকে। সংঘবদ্ধ অপরাধীচক্র বিপদগ্রস্ত এসব মানুষকে সেই উন্নত জীবনের স্বপ্ন দেখায়। মিথ্যা প্রলোভন দেয়। একসময় তারা মানবপাঁচারে জড়িত অপরাধীচক্রের জালে ধরা দেয়।

নানা প্রক্রিয়ায় এরা তাদের বিদেশে নিয়ে যায়। নিকট অতীতে দেখা গেছে, থাইল্যান্ড, মালয়েশিয়ার জঙ্গলে বা লিবিয়ার মরুভূমিতে তাদের আটকে রাখা হয়। নির্যাতন করে তার ভিডিও চিত্র পরিবারকে দেখিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। অনেককে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। আবার অনেকের অঙ্গ-প্রত্যঙ্গও বিক্রি করে দেওয়া হয়। প্রতিবছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকের মৃত্যু হয়। মানবপাঁচার এখন শুধু কোনো একটি দেশের সমস্যা নয়, বরং এটি একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা। মানবপাঁচারকারীদের নেটওয়ার্ক অনেক দেশেই বিস্তৃত থাকে। তাই মানবপাঁচার রোধে জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের উদ্যোগই বাড়াতে হবে।

বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় উদ্যোগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকাও জরুরি। পাঁচারের শিকার মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির মতো জঘন্য অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। বিভিন্ন সময়ে প্রকাশিত খবর থেকে জানা যায়, বাংলাদেশে পাঁচারকারীদের নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। অতীতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে পাঁচারকারীচক্রের অনেক সদস্য গ্রেপ্তারও হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের বিচারকাজে যথেষ্ট শ্লথগতি রয়েছে।

আবার আইনের ফাঁকফোকর থাকায় অনেক অপরাধী পার পেয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, মানবপাঁচার রোধে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন করা প্রয়োজন। পাঁচারকারীচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা আরো বাড়াতে হবে। দুর্যোগকবলিত এলাকাগুলোর মানুষের জন্য রাষ্ট্রীয় সহায়তা জোরদার করতে হবে। পাশাপাশি মানবপাঁচারের বিপদ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে ২৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
Next: দিন দিন আকাশচুম্বী হচ্ছে বিমানের টিকিটের দাম

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.