Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিরোনাম
  • সারাদেশ

১২ কেজির এলপিজির দাম বাড়লো ২৬৬ টাকা

নিউজডেস্ক February 2, 2023

আলো ডেস্কঃ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে জানুয়ারি মাসে বিইআরসি সমন্বয় করে ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করেছিল এক হাজার ২৩২ টাকা।

সেই হিসাবে একমাসের ব্যবধানে ১২ কেজির এলপিজিতে ২৬৬ টাকা বাড়লো। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে সমন্বয় করা হয়েছে। এতে সাড়ে পাঁচ কেজির সিলিন্ডার ৬৮৭ টাকা, ১২ কেজির এলপিজির দাম এক হাজার ৪৯৮ টাকা, ১৫ কেজির এলপিজির দাম এক হাজার ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডার এক হাজার ৯৯৮ টাকা, ১৮ কেজির দাম দুই ২৪৮ টাকা, ২০ কেজি এলপিজি দুই হাজার ৪৯৭ টাকা, ২২ কেজির দাম দুই হাজার ৭৪৭ টাকা, ২৫ কেজির দাম তিন হাজার ১২১ টাকা, ৩০ কেজির দাম তিন হাজার ৭৪৫ টাকা, ৩৩ কেজির দাম চার হাজার ১২৪ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার চার হাজার ৩৭০ টাকা, ৪৫ কেজির দাম পাঁচ হাজার ৬১৮ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থাকবে। এদিকে, এলপিজির সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দাম ধরা হয়েছে লিটারপ্রতি ৬৯ টাকা ৭১ পয়সা, যা জানুয়ারিতে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা। আর ডিসেম্বরে লিটারপ্রতি অটোগ্যাসের দাম ছিল ৬০ টাকা ৪১ পয়সা। এ ছাড়া রেটিকুলেটেড এলপিজির দাম বাড়িয়ে প্রতি কেজি ১২১ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ফ্রেব্রুয়ারিতে সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেন প্রতি টনের দাম ৭৯০ ডলার হিসাবে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রণের মূল্য ৭৯০ ডলার হয়। তাতে প্রতিকেজি এলপিজির খুচরা মূল্য দাঁড়াচ্ছে ১২৪ টাকা ৮৫ পয়সা। চলতি বছরের জানুয়ারির জন্য দাম ঠিক করার ক্ষেত্রে প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে ৫৯০ ডলার ও ৬০৫ ডলার এবং দুই উপাদনের ৩৫:৬৫ অনুপাতের দাম ৫৯৯ দশমিক ৭৫ ডলার বিবেচনা করা হয়েছিল।

Continue Reading

Previous: চাকরি থেকে প্রতিবন্ধীদের বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘন
Next: দুর্ঘটনায় আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিতে ব্যবস্থা নিন

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.