Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

জমি কিনেও ‘ঠিকানাহীন’ ৮০ বেদে পরিবার

নিউজডেস্ক February 4, 2023

আলো ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে নিজেদের কেনা জমিতে বসবাস করলেও পৌরসভা থেকে হাউজ হোল্ডিং নম্বর না দেওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ৮০টি বেদে পরিবার। আইন অনুযায়ী পৌরসভার ভেতরে কেউ জমি কিনলে হাউজ হোল্ডিং নম্বর পাওয়ার কথা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বেদেদের সেই সুবিধা দিচ্ছে না পৌরসভা।

৮০টি বেদে পরিবার মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি কিনে প্রায় ২৫ বছর ধরে বসবাস করছে। তাদের অনেকে স্থায়ী ভোটারও। কিন্তু নিজেদের কেনা জমির হোল্ডিং নম্বর পেতে পৌরসভায় আবেদন করলে, নানা অজুহাতে তাদেরকে সেটি দেওয়া হচ্ছে না। ফলে বাড়ি করতে না পাড়ায় ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করতে হচ্ছে অতিকষ্টে। বেদে পল্লীর সর্দার নূরুল হক বলেন, আমরা বাংলাদেশের ভোটার। দুই যুগ আগে মাধবপুর পৌরসভায় জমি কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস করছি, কিন্তু হাউজ হোল্ডিং নম্বর দিচ্ছে না পৌরসভা।

ফলে আমরা পৌরসভার কোনো সুবিধা পাচ্ছি না। কোনো কাগজপত্রে স্থায়ী ঠিকানা লেখার সুযোগ নেই। বাচ্চাদের কোনো বিদ্যালয়ে ভর্তি করা যাচ্ছে না। পল্লীর বাসিন্দা এক নারী বলেন, আমরা ব্যবসা করি, যেমন শিঙা লাগানো, পানি থেকে সোনা খোঁজা, বিষতেল বিক্রি ইত্যাদি। তবে ব্যবসা তেমন চলে না। কিছু লোক খুব অসহায় অবস্থায় আছে। শীতকালে বাচ্চাগুলো শীতে কাবু থাকে।

এত কিছুর পর অনেক কষ্টে আমরা জমি কিনলেও পৌরসভার হোল্ডিং নম্বর না পাওয়ায় কোনো সুবিধা ভোগ করতে পারছি না। এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশেষ জনগোষ্ঠী গবেষক ড. আশরাফুল করিম সারোয়ার বলেন, বাসস্থান সাংবিধানিক মৌলিক অধিকার। বেদেদের হাউজ হোল্ডিং নম্বর পাওয়ার দাবি যৌক্তিক।

তবে নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, স্থানীয়দের বাধার কারণে বেদে পরিবারগুলোকে হাউজ হোল্ডিং নম্বর দেওয়া হচ্ছে না। এ বিষয়ে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বেদেদের হাউজ হোল্ডিং নম্বর দিতে আইনি কোনো বাধা নেই। শিগগির এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাধবপুর পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: ফেব্রুয়ারি এলেই কদর বাড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের
Next: চাকরি হারালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শামীম

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.