স্টাফ রিপোর্টার
চন্ডিপুর প্রেসক্লাবের মাঠে চন্ডিপুর প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। চন্ডিপুর প্রিমিয়ার লীগের চেয়ারম্যান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমির পরিচালক আলী হাসান তুষার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত থাকার কথা ব্যক্ত করেন এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শামসুজ্জামান আওয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রুবেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতিরনী শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
