Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অরক্ষিত লেভেল-ক্রসিং নাকি মৃত্যু-দূত?

নিউজডেস্ক February 11, 2023

সম্পাদকীয়: গত বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন লেভেল-ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে ৩১ জন এবং গত ১০ বছরে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কেবল যে অবৈধ লেভেল-ক্রসিংয়েই দুর্ঘটনা, প্রাণহানি ও সম্পদণ্ডহানি ঘটছে তা নয়, বৈধ ক্রসিংগুলোতেও হরহামেশা ঘটছে দুর্ঘটনা। রেলপথে ৮০ থেকে ৮৫ ভাগ দুর্ঘটনা ঘটছে লেভেল-ক্রসিংয়ে। এসব দুর্ঘটনায় প্রাণহানির ৮৩ শতাংশই ঘটছে রেলক্রসিংয়ে। পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলওয়ে মিলে সারাদেশে ২ হাজার ৮৫৬টি লেভেল-ক্রসিং রয়েছে।

এর মধ্যে ১ হাজার ৩৬১টিরই অনুমোদন নেই অর্থাৎ অবৈধ। আবার বৈধ ১ হাজার ৪৯৫টির মধ্যে ৬৩২টিতে নেই গেট-ম্যান। রেলের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কমছে না দুর্ঘটনার সংখ্যা। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেভেল-ক্রসিংয়ে মৃত্যুহার। যেন মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে লেভেল-ক্রসিং। রেলপথ মন্ত্রণালয়ের হিসাবে, গত পাঁচ বছরে লেভেলক্রসিংয়ে কাটা পড়ে মারা গেছে ১২০ জন। যদিও বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। সড়কপথে দুর্ঘটনা নিয়ে বেশ আলোচনা হলেও রেলপথের অঘটন নিয়ে খুব কমই কথা হয়।

অথচ ট্রেন দুর্ঘটনাও নিয়মিতভাবেই ঘটছে। তবে এ অবস্থার পরিবর্তনের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয় না। রেলের উন্নয়নে ব্যয়বহুল প্রকল্প নেওয়া হলেও ক্রসিংগুলো উপেক্ষিতই থেকে যায়। লেভেল-ক্রসিং ৪ ধরনের,স্পেশাল, এ, বি এবং সি ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরিতে ২৪ ঘণ্টায় ৩ জন করে গেট-ম্যান দায়িত্ব পালন করে। এ ক্যাটাগরিতে একই সময়ে ২ জন গেট-ম্যান দায়িত্ব পালন করে। বি ও সি ক্যাটাগরিতে কোন গেট-ম্যান নেই। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের মধ্যে যে লেভেল ক্রসিং পড়েছে সেগুলোর মান এ প্লাস, বি প্লাস ও সি প্লাস। মহাসড়কের এ প্লাস গেটে ৩ জন গেট-ম্যান, বি প্লাস গেটে ২ জন গেট-ম্যান দায়িত্ব পালন করে।

আর কিছু লেভেল ক্রসিং আনম্যানড বা অরক্ষিত। রেলওয়ে গত এক দশকে রেললাইন তৈরি ও কেনাকাটায় ৬৫ হাজার কোটি টাকা খরচ করেছে। ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে বরাদ্দ ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। সওজ প্রতিবছর ১০ হাজার কোটি টাকার বেশি খরচ করছে। কিন্তু রেলক্রসিংয়ে নিরাপত্তা নিশ্চিতে কেউ দায়িত্ব নিতে চাইছে না। লেভেল-ক্রসিং গুলো অবশ্যই সুরক্ষিত করতে হবে। বছরের পর বছর ধরে এগুলো অরক্ষিত থাকলেও দেখা গেছে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ পরস্পরের ওপর দোষ চাপিয়ে দায়িত্ব শেষ করেছে। দেশের লেভেল-ক্রসিং গুলো কেন নিরাপদ করা যাচ্ছে না এবং একইসঙ্গে অবৈধগুলো কেন বন্ধ হচ্ছে না-এ প্রশ্নের সদুত্তর খোঁজা জরুরি।

বিশ্বে লেভেলক্রসিংজনিত দুর্ঘটনার ক্ষেত্রে তালিকার এক নম্বরে রয়েছে বাংলাদেশের নাম। লেভেলক্রসিংয়ে দুর্ঘটনার জন্য পথচারী ও যানবাহনের চালকরাও দায় এড়াতে পারেন না। সাধারণত দুই কারণে রেলপথে সবচেয়ে বেশি মানুষ মারা যায়-রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ও ট্রেনের নিচে কাটা পড়ে। ট্রেনের নিচে কাটা পড়লে রেল কর্তৃপক্ষ কোনো দায় নেয় না; উলটো মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।

অন্যদিকে, লেভেলক্রসিংয়ে দুর্ঘটনার ক্ষেত্রে দায় এড়ানোর চেষ্টা করা হয়। পথের গুরুত্ব অনুযায়ী রেলক্রসিং বৈধতা দেওয়া দরকার, প্রয়োজনে তা দিয়ে সেখানে প্রহরী নিয়োগ দিতে হবে বাকি সবগুলো ক্রসিংয়ে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দিতে হবে। লেভেল-ক্রসিং অতিক্রম-কালে সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়ম-কানুন ও আইন সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে কর্তৃপক্ষ লেভেল-ক্রসিংগুলো সুরক্ষিত করার পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: রায়পাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন রাসিক মেয়র
Next: আহরিত রাজস্ব কোষাগারে জমা না পড়ায় সরকারের ব্যাংক ঋণের প্রবণতা বাড়ছে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.